Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

আসছে ভয় আর প্রতিশোধের রোমহর্ষক কাহিনি ‘দোবারা’

দেখুন তো, ট্রেলার দেখে আপনি ভয় পাচ্ছেন কি না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৭, ১২:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০১৭, ১২:২৬

options
link
আসছে ভয় আর প্রতিশোধের রোমহর্ষক কাহিনি ‘দোবারা’ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা আয়না। যে সে আয়না নয়। ভয়ঙ্কর আয়না। যা অন্যের হাত থেকে নিজেকে রক্ষা করতে জানে। এমনকী যা মানুষ খুন করতেও জানে। কী রহস্য লুকিয়ে রয়েছে আয়নার ওপারে? জানতে ইচ্ছে করছে তো? জানা যাবে। যখন মুক্তি পাবে পরিচালক প্রওয়াল রমনের ছবি ‘দোবারা’।

হলিউডের সুপারহিট ছবি ‘ওকুলাস’-এরই রিমেক হতে চলেছে বলিউডে। যেখানে প্রেম, আতঙ্ক, সাসপেন্স, প্রতিশোধের মিশ্রণে একটি ভয়ের কাহিনি ফুটে উঠবে। এ ছবি দর্শকদের গায়ে কাঁটা দেবে বলেই আশা পরিচালকের। আর একটি নতুন বিষয় রয়েছে ছবিতে। হুমা কুরেশি এবং সাকিব সালিম যে রিয়েল লাইফে ভাই-বোন, তা হয়তো অনেক সিনেপ্রেমীদের কাছেই অজানা। আলাদা ছবিতে তাঁদের অভিনয় দেখেছেন দর্শকরা। এই প্রথম রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। প্রওয়াল রমনের আপকামিং ছবিতে ভাই-বোনের ভূমিকাতেই দেখা যাবে তাঁদের। যাঁরা ওই আয়নার রহস্য ভেদ করার চেষ্টা করবেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[অক্ষয়ের ‘প্রেমকথা’য় হাসি ধরে রাখতে পারলেন না মোদি]

এর আগে হরর ফিল্ম ‘এক থি ডায়ন’-এ দর্শকদের নজর কেড়েছিল হুমার অভিনয়। তাঁর লম্বা চুল আর পাল্টে যাওয়া গলা ভয়ের পরিবেশ তৈরিতে সফল হয়েছিল। ফের ভূতের ছবিতে দেখা মিলবে বলি অভিনেত্রীর।

[টপলেস শিষ্যাকে যোগ শেখাচ্ছেন স্বামী ওম, বিতর্কিত ভিডিও ভাইরাল]

বলিউডের বেশির ভাগ হরর ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘রাজ থ্রি’ থেকে ‘রাগিনি এমএমএস টু’, কোনও ছবিই দর্শকদের মনে ভয়ের উদ্রেক তৈরি করতে পারেনি। ভিজুয়াল অ্যাপিল ও স্পেশাল এফেক্টও পাতে দেওয়ার মতো হয় না। তবে ‘দোবারা’ নিয়ে পরিচালকের প্রত্যাশা রয়েছে। সদ্য মুক্তি পাওয়া ২ মিনিটের ট্রেলারে ভয়ের উপাদান পর্যাপ্ত পরিমাণেই রয়েছে। তাই ‘দোবারা’ হরর ছবির ‘ফ্লপ’ তকমা কাটাতে পারে নাকি দোবারাও (পড়ুন দ্বিতীয়বারও) ব্যর্থই হয়, এখন সেটাই দেখার। ২ জুন মুক্তি পাবে ছবিটি।

দেখুন তো, ট্রেলার দেখে আপনি ভয় পাচ্ছেন কি না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.