Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬

চুপিচুপি বিয়ে করেছেন? অবশেষে প্রশ্নের উত্তর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

জানেন কী বললেন নায়িকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০১৮, ২১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০১৮, ২১:০৬

options
link
চুপিচুপি বিয়ে করেছেন? অবশেষে প্রশ্নের উত্তর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত হলিউডের শিডিউলের ফাঁকে ভারতে এসেছিলেন। নাহ, ‘ভারত’-এর শুটিং এখনও শুরু হয়নি। প্রিয়াঙ্কা চোপড়া এসেছিলেন অসমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে। জোরহাটের একটি স্কুলে গিয়েছিলেন। দেশের ফেরার পথে একটি ছবি আপলোড করেছিলেন নায়িকা। তাতেই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। কারণ, ছবিতে দেখা যায় প্রিয়াঙ্কার হাতে মঙ্গলসূত্রের মতো কিছু জড়ানো। শুরু হয়ে যায় গুঞ্জন। তাহলে কি নায়িকা চুপিচুপি বিয়েটা সেরে ফেলেছেন?

[নতুন হলিউডি ছবির ট্রেলারে জীবন ধাঁধার সমাধান খুঁজলেন ইরফান খান]

অবশেষে কৌতূহলী মানুষদের প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী। হাসিতে উড়িয়ে দিলেন যাবতীয় জল্পনা। ক্লোজ থেকে নিজের হাতের রহস্যময় জিনিসটির ছবি তুলে আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায়। জানালেন ‘এভিল আই’ হাতে পরেছেন তিনি। যা সাধারণত খারাপ কিছু থেকে বাঁচতে পরা হয়। এই বস্তুটিকেই মঙ্গলসূত্র ভাবা হয়েছে। উৎসাহীদের কৌতূহল মিটিয়ে নায়িকা সকলকে জানিয়ে দেন, যখন বিয়ে করবেন সকলকে জানিয়েই করবেন। তাতে গোপন কিছু থাকবে না।

 

[নিখাদ বাঙালিয়ানায় ভরপুর ‘গুপ্তধনের সন্ধানে’]

হলিউডের কাজ শেষ করেই ‘ভারত’-এর কাজ শুরু করবেন প্রিয়াঙ্কা। বহুদিন পর সলমন খান ও পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে কাজ করতে পেরে খুশি নায়িকা। ‘ভারত’ই তাঁর বলিউডে কামব্যাক ছবি হতে চলেছে। এই ব্যস্ততার মাঝেও জোরহাটে স্কুলের ছাত্রীদের সঙ্গে সময় কাটান নায়িকা। তাদের সঙ্গে বিহু নাচও করেন।

 

[আচমকাই বদলে গেল নায়িকা, দেবের ‘হইচই আনলিমিটেড’-এ মিমির বদলে রুক্মিণী!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.