অবশেষে ভেঙে গেল রাহুল-প্রিয়াঙ্কা জুটি! বিবাহবিচ্ছেদের নেপথ্যে কি রয়েছেন অন্য নারী? বিবাহবিচ্ছেদের পরে কি এবার টলিপাড়া দেখবে প্রিয়াঙ্কার খোলামেলা, দুঃসাহসী অবতার? অকপটে মন খুলে দিলেন প্রিয়াঙ্কা সরকার
সংবাদ প্রতিদিন: রাহুল-প্রিয়াঙ্কা জুটি আর নেই৷ রিল নয়৷ রিয়েল লাইফে৷ সত্যি না গুজব?
প্রিয়াঙ্কা: উই আর সেপারেটেড৷ এখন আমরা শুধুই ভাল বন্ধু, সহশিল্পী৷ কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমরা একসঙ্গে থাকতে পারছি না৷ আলাদা থাকি৷ এখনও লিগ্যালি ডিভোর্স হয়নি৷

সংবাদ প্রতিদিন: বিবাহিত সম্পর্ক ভাঙার পিছনে টেলিতারকা সন্দীপ্তা সেন?
প্রিয়াঙ্কা: রাহুলের সঙ্গে সন্দীপ্তাকে নিয়ে নানারকম রটনা থাকলেও আমাদের এতদিনের সম্পর্ক ভাঙার পিছনে সন্দীপ্তা সেনকে নিয়ে রটনা কোনও প্রভাব ফেলেনি৷
সংবাদ প্রতিদিন: খোলামেলা দৃশ্যে অভিনয় করার ব্যাপারে কী মত?
প্রিয়াঙ্কা: আমি কমফর্টেবল৷ এ নিয়ে ছুঁতমার্গ নেই৷ তবে বক্তব্য একটাই৷ বেডসিন করি বা খোলা পিঠ দেখাই, ছবিতে যেন সেটা কোনওভাবেই অশ্লীল বা কুরুচিকর না দেখতে লাগে৷ আর ওই ধরনের দৃশ্য যেন ছবিতে শুধুমাত্র গল্পের প্রয়োজনেই আনা হয়৷ একটা উদাহরণ দিই৷ ধরো, প্রচণ্ড রিভিলিং একটা পোশাক পরলাম কিন্তু সেটা আমাকে একেবারেই মানাচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি৷ তখন ‘না’ বলে দেব৷
সংবাদ প্রতিদিন: ছোটপর্দায় অনেক অনুষ্ঠান করেছ৷ রিয়েলিটি শো থেকে ধারাবাহিক৷ সম্প্রতি ‘মহানায়ক’-এ অভিনয় করলে ‘গায়ত্রী’ চরিত্রে৷ এই ধারাবাহিকের অন্য চরিত্রগুলোর মতো বিতর্কের মুখে পড়তে হয়নি গায়ত্রীকে৷ কী মনে হয়, বেঁচে গিয়েছ?
প্রিয়াঙ্কা: একেবারেই না৷ হ্যাঁ, মানছি, আমার চরিত্রটা নিয়ে বিতর্ক হয়নি, সমালোচনা হয়নি৷ খুব পজিটিভ দেখানো হয়েছিল গায়ত্রীকে৷ সহজ-সরল, ডাউন টু আর্থ একটা চরিত্র৷ দর্শকরা গ্রহণ করেছিলেন গায়ত্রীকে৷ আমি কিন্তু গায়ত্রীর মতো অরুণ কুমারকে ওরকম নিঃস্বার্থভাবে ভালবাসতে পারব না৷ (হাসি)৷ তবে বিতর্ক প্রসঙ্গে বলি, এটা ঘটনা যে ধারাবাহিকটা কিন্তু জনপ্রিয় হয়েছিল৷ সকলে দেখেছিল৷ কারণ না দেখলে, এত কথা উঠল কীভাবে? আর এটাও মাথায় রাখতে হবে, সব চরিত্রই কিন্তু ফিকশনাল ছিল৷

সংবাদ প্রতিদিন: ছোটপর্দায় আরও কাজ করবে?
প্রিয়াঙ্কা: মনে হয় না৷ টেলিভিশনে কাজ করা অত্যন্ত সময়সাপেক্ষ একটা ব্যাপার৷ দিনে ২০-২২ ঘণ্টা কাজ করতে হয়৷ ছুটি পাওয়া যায় না৷ আমার ছেলে এখন খুব ছোট৷ ওকেও তো দেখতে হয়৷ এই পরিস্থিতিতে পারব না এই শিডিউল সামলাতে৷ ধারাবাহিক তো একেবারেই না৷ ‘মহানায়ক’ করেছিলাম বুম্বাদার জন্য৷ আর ‘এবার জলসা রান্নাঘরে’ শো’টা বলতে পারো এক রকম চ্যালেঞ্জ হিসাবে করেছি৷ কারণ, আমি কম কথা বলি৷ আর ওখানে তো সারাক্ষণই কথা বলতে হয়৷ (হাসি)৷ তবে খুব ভাল লেগেছে৷ এমনিতে আমি রান্না করতে পারি৷ তবে চালিয়ে নেওয়ার মতো৷ আর হ্যাঁ, ‘অভয়ামঙ্গল’ করার অভিজ্ঞতাও দারুণ৷
সাক্ষাৎকার: কোয়েল মুখোপাধ্যায়
সর্বশেষ খবর
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার
-
বাংলাতেই রাজনৈতিক অগ্রাধিকার, এনডিএ সংসদীয় বৈঠকে স্পষ্ট বার্তা নিতিন নবীনের
-
তিন খণ্ড তৃণমূল! খোলা ময়দান পেয়ে মমতার ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা কংগ্রেসের