সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাকে হারালেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতার মা দীপা গুপ্ত। গত শনিবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শোনা গিয়েছে, ৬-৭ মাস আগে রাজদীপের মায়ের ক্যানসার ধরা পড়ে। গত কয়েকদিনের সময়টা অভিনেতার পরিবারের কাছে খুবই কঠিন ছিল। নিরন্তর লড়াই করে গিয়েছেন দীপা গুপ্ত। কিন্তু শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
[আরও পড়ুন: আবির্ভাব সুরকার হিসেবে, কেন শেষ পর্যন্ত গায়ক হয়ে উঠলেন মান্না দে?]
মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবি ফেসবুক কভার হিসেবে শেয়ার করছেন রাজদীপ। ছবিতে ছেলেকে জড়িয়ে ধরে রেখেছেন দীপা দত্ত। যেন এভাবেই মায়ের স্মৃতি সঙ্গে রেখে দিতে চান অভিনেতা।
আর ইনস্টাগ্রামে রাজদীপ শেয়ার করেন মায়ের সঙ্গে রেকর্ড করা শেষ ভিডিও। তাতে অভিনেতাকে মায়ের সঙ্গে কেক কাটতে দেখা যাচ্ছে। কেকের টুকরো নিয়ে মাকে খাইয়ে দেন অভিনেতা। দীপাদেবীও ছেলেকে খাইয়ে দিয়েছিলেন চকোলেট কেক।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘কুছ কুছ হোতা হ্যায়…’, চঞ্চল চৌধুরীকে দেখে মুগ্ধ শ্রীলেখা, একটাই ইচ্ছে অভিনেত্রীর]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের