Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

OMG! দার্জিলিংয়ে শুটিং করতে আসছেন সুপারস্টার রজনীকান্ত!

ভরা পর্যটনের মরশুমে বাড়তি পাওনা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:৪০

options
link
OMG! দার্জিলিংয়ে শুটিং করতে আসছেন সুপারস্টার রজনীকান্ত! zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমের ছুটি পড়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলে। ভিড় বাড়তে শুরু করেছে শান্ত দার্জিলিংয়ে। ফের পর্যটনে এসেছে জোয়ার। এর মধ্যে শোনা গেল সুখবর। সূত্রের খবর মানলে, ফের একবার বিগ বাজেট ছবির শুটিং হতে চলেছে শৈলশহরে। এবার সেখানে আসতে চলেছেন এন্থিরান অর্থাৎ রজনীকান্ত। হ্যাঁ, সব ঠিক থাকলে দক্ষিণী সুপারস্টারের নতুন ছবির শুটিং হতে চলেছে পাহাড়েই। ইতিমধ্যেই নাকি পৌঁছে গিয়েছে ছবির টেকনিক্যাল টিম। শুটিংয়ের স্থানগুলি খতিয়ে দেখতে শুরু করেছেন টিমের সদস্যরা।

[কবে বিয়ে করছেন? সিধু-রুদ্রনীলের উপস্থিতিতে ফাঁস করলেন সৃজিত]

Advertisement

সোমবারই প্রকাশ্যে এসেছে রজনীর নতুন ছবি ‘কালা’র ট্রেলার। ২৪ ঘণ্টার মধ্যেই সে ট্রেলার দেখে ফেলেছেন প্রায় তিরিশ লক্ষেরও বেশি মানুষ। মুম্বইয়ের জমি মাফিয়াদের কাহিনি তুলে ধরবে ছবিটি। যাতে রজনীর পাশাপাশি দেখা যাবে নানা পাটেকরের মতো অভিনেতাকে। রয়েছেন হুমা কুরেশিও। জুন মাসের ৭ তারিখ মুক্তি পাবে পরিচালক পা রঞ্জিতের এ ছবি। এর মধ্যেই নতুন ছবির কথাবার্তা শুরু হয়ে গিয়েছে থালাইভার। চেন্নাইয়ের নবীন পরিচালক কার্তিক সুব্বারাজের সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে। তার ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা যাবে রজনীকে। সূত্রের খবর সত্যি হলে সে ছবির শুটিংই জুন মাস থেকে দার্জিলিংয়ে শুরু হবে।

[OMG! মারা গেলেন শ্রীলেখা মিত্র! এ কেমন ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী?]

ছবির নাম এখনও জানা যায়নি। তবে আপাতত দার্জিলিংয়ের সিংমারির ঐতিহ্যবাহী মাউন্ট হেরমন স্কুলে রেইকি করছে টেকনিক্যাল টিম। স্কুলের কয়েকটি জায়গায় শুটিংয়ের অনুমতি দেওয়া হবে। সেই স্থানগুলিই খতিয়ে দেখা হচ্ছে। এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে স্কুলের সচিব অনিতা ভট্টরাই জানান, মেয়েদের ডরমেটরির মতো কয়েকটি জায়গায় শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি। বাকি জায়গাগুলি খতিয়ে দেখতে এসেছে ছবির টিম। রজনীকান্ত অনেক বড় তারকা। তাঁর মতো সুপারস্টার এখানে এলে তা অবশ্যই গর্বের বিষয় হবে। এর আগে ‘বরফি’র মতো সিনেমার শুটিং হয়েছে পাহাড়ে। এবার রজনীকে কেন্দ্র করে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে শৈলশহরে।

[ওয়েব সিরিজে ফিরছে গোয়েন্দা ‘গোগোল’, দেখুন টিজার]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.