আপনার অভিনীত হরর-থ্রিলার ছবি ‘ঘুণ গাঁও’ ১১ সেপ্টেম্বর রিলিজ করছে। বাংলা ছবির এমন অদ্ভুত নাম কেন?
এটা অ্যাকচুয়ালি একটা জায়গার নাম। এই জায়গাটাতেই ঘটনাগুলো ঘটছে বলে এই ভিত্তিতেই ছবিটা, তাই এমন নাম।
আরও পড়ুন:
অনিন্দিতা বোসের বিপরীতে আপনার চরিত্রটা, তাই তো? একটু বিশদে বলবেন?
হ্যাঁ, অনিন্দিতার বিপরীতে আমার চরিত্রটা। ছবির যে প্লট আমার চরিত্রটা সেখানে খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে এখনই বেশি কিছু রিভিল করা হচ্ছে না আমার চরিত্রটা নিয়ে। সেই ভাবেই সৌম্য (রায়চৌধুরি) ছবির ট্রেলারটাও রেখেছে। লোকজনকে খুব বেশি বুঝতে দেওয়া হচ্ছে না। তাও বলছি, ছবিতে আমার চরিত্রটা বেশ ভালো, প্রেমিক, অত্যন্ত পজেসিভ। অনিন্দিতাকে খুব ভালোবাসে। ওর চরিত্রটাও তেমনই। অত্যন্ত কেয়ারিং। খুব শীঘ্রই ওরা বিয়ে করবে, লিভ ইন সম্পর্কে আছে। সেখান থেকে ঘটনা কোথায় যাবে সেটাই দেখার। আমার চরিত্রের গ্রাফটাও দেখার। যে লোকটা এরকম, না কি প্রিটেন্ড করছে।

প্রায় ১৭ বছর কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে হিন্দি-বাংলা কাজ মিলিয়ে। এই মুহূর্তে নিজের অবস্থান নিয়ে খুশি?
খুশি কথাটা খুবই আপেক্ষিক। কাজেই বলা মুশকিল। আমি সবসময়ই আরও বেশি এবং ভালো কাজের সুযোগ চাই। ভালো কাজের খিদে আমার বরাবরই। আমি প্রায় নয় বছর সিরিয়াল করিনি, তখন আমার আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি অপেক্ষা করেছিলাম ভালো কাজের জন্য। আমাকে একটি পুরো পরিবার টানতে হয়। যেখানে প্রায় ছয় জন বয়স্ক মানুষের অভিভাবক আমি। সেখান থেকেও দেখবে মেনস্ট্রিম ছবির পার্ট আমি খুব বেশি নই। অধিকাংশ সময় ফেস্টিভ্যালের ছবিই করেছি। কোভিডের পরের অবস্থা থেকেই আমি সিরিয়ালে ফিরে এসেছি। বরাবর চেষ্টা করে গিয়েছি, বাকিটা আমার হাতে নেই। আমার কিছু সীমাবদ্ধতা আছে। শিল্পের সঙ্গে তার সম্পর্ক নেই। আমি হয়তো অনেকের কাছে পৌঁছতে পারিনি। সিরিয়াল আমি করে যাই, কারণ যাতে ছবি আমি বুঝে-শুনে নির্বাচন করতে পারি। ‘ঘুণ গাঁও’ ছবিটায় কাজ করেছি, যা আমার অভিনয় শৈলীকে বের করে আনবে।

সাম্প্রতিককালে আপনার কাজ নয়, শ্যামৌপ্তির সঙ্গে দাম্পত্য জীবনের বিতর্ক প্রাধান্য পেয়েছে। কী বলবেন?
সেটা আমিও জানি না কী বলব, আমার হাতে তো নেই! এই প্রাধান্যটা কি আমি দিচ্ছি না, অন্যরা দিচ্ছে? আমার অবস্থান কোথায় সেটা বোঝার আগেই আমাদের দু’জনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সোশাল মিডিয়ায় তার একটা বিচার হয়ে গেল। যেটা আমাদের জন্য খুব একটা ভালো হল না। অবশ্য আমরা যে এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় আছি তাও নয়। এটাও মানতে হবে, বিষয়টা আমাদের একান্ত ব্যক্তিগত। খারাপ অবস্থান কি কেউ শেয়ার করে? ভালোটা লোকের সঙ্গে শেয়ার করব, খারাপটা নয়। খারাপ থাকার কথা কেন বলব। এক্ষেত্রে কেউ আমাকে সিমপ্যাথি জানাবে, কেউ বলবে যা হয়েছে ভালো হয়েছে। আর একদল নিউট্রাল থাকবে। কোনটারই অংশ হতে চাই না। এরা কোনও ভাবেই তো আমার জীবনের সঙ্গে যুক্ত নয়।
দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে অন্য কেউ এলে টের পাবেন না এমন তো হবে না?
একদম। বিশ্বাস করি দু’জন মানুষের মধ্যে সত্যি কী ঘটেছে সেটা পৃথিবীতে ওই দু’জন মানুষ আর ঈশ্বর ছাড়া কেউ জানেন না। বাইরে থেকে অ্যাজিউম করে নেওয়া যায় অনেক কিছুই।
শোনা যাচ্ছে আপনি আর শ্যামৌপ্তি আলাদা থাকছেন?
এই বিষয়ে বিশদে কথা বলার জন্য আমার একটু সময় প্রয়োজন।

‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে এই মুহূর্তে আপনি কাজ করছেন। আপনার সঙ্গে প্রধান সহ-অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। সেই বিষয়ে যদি স্পষ্ট করে বলেন।
আমি যদি প্রেম করতাম, সেটা লুকিয়ে করতাম। সেটা শ্যামৌপ্তি ভালো করে জানে। সেও খামোখা ট্রোলের মুখে পড়ুক কেউই চাই না। প্রেম যদি করতেই হত, লুকিয়ে করতাম। পঁাচ-ছটা লোককে সাক্ষী রেখে আমি ছবি দিচ্ছি, এমন কেন করব!
শ্যামৌপ্তির সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কতটা?
এখন এটা নিয়ে কথা বলার জায়গায় নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘মুসলিমদের থেকে হিন্দুরাই বেশি বিফ খায়!’, বলেই বিতর্কে ‘ঝিলিক’ তিথি
-
চ্যাম্পিয়নশিপ রাউন্ডে প্রতিপক্ষ কোল ইন্ডিয়া, প্রথম একাদশে একাধিক পরিবর্তন মোহনবাগানের
-
এক রেজিনগর দখলে একাধিক বিধায়ককে দায়িত্ব! সংখ্যালঘু গড়ে পদ্ম ফোটাতে মেগা পরিকল্পনা বিজেপির
-
বিধানসভায় শুরু বিশেষ অধিবেশন, পেশ বহুচর্চিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিল
-
‘মানুষের যেন অসুবিধা না হয়’, শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মমতার মিটিং, তবে মিছিলে ‘না’ হাই কোর্টের