সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদ্ভুত অঙ্গভঙ্গী, তার থেকেও অদ্ভুত পোশাক-আশাক পরে ক্যামেরার সামনে দিব্যি পোজ দেন। ক্যামেরা দেখলেই ছোট্ট বাচ্চার মতো চঞ্চল হয়ে ওঠেন। সহকর্মীরা পর্যন্ত তাঁর চাঞ্চল্যের চোটে অতীষ্ট হয়ে ওঠেন। এমন চঞ্চল স্বভাবের ছেলেটাই দীপিকা পাড়ুকোনের মনের মানুষ হয়ে উঠেছেন। এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, রণবীর সিংয়ের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন তিনি। কেন এই কথা নায়িকা বলেছিলেন, তা এতদিনে পরিষ্কার হল। ভিড়ের হেনস্তার হাত থেকে সুকৌশলে নিজের মহিলা অনুরাগীদের বাঁচালেন বলিউডের বাজিরাও। মেটালেন তাঁদের সেলফির আবদারও।
[সাত-সাতটি ছবির পারিশ্রমিক ফিরিয়ে দিয়েছিলেন, বিস্ফোরক মনোজ]
একটি ফ্যাশন স্টোরের উদ্বোধনে গিয়েছিলেন রণবীর। বাইরে বের হতেই ভিড় ঘিরে ধরে তাঁকে। সকলেই নায়কের সঙ্গে সেলফি তোলার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিও শুরু হয়ে যায়। মহিলাদেরও বাজেভাবে ধাক্কা দিতে শুরু করে অনেকে। হাত দিয়ে তাঁদের সরিয়ে দেন রণবীর। আগলে রেখে আগে নিজের মহিলা অনুরাগীদের সেলফির আবদার মেটান। তবে পুরুষ ফ্যানদের সঙ্গেও খারাপ ব্যবহার মোটেও করেননি ‘বাজিরাও’। পরে তাঁদের সঙ্গেও ছবি তোলেন।
[বিদ্যুতের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে ‘বাত্তি গুল মিটার চালু’র ট্রেলার]
শিশুসুলভ সারল্য রয়েছে তাঁর। অনেকেই এর জন্য নায়ককে বেশ অপরিণতই মনে করেন। কিন্তু এই কিন্তু রণবীর কাপুরের সঙ্গে ব্রেক-আপের পর যখন দীপিকা মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন, তখন নাকি রণবীর সিংই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। নতুন করে তাঁকে হাসতে শিখিয়েছিলেন। সূত্রের খবর মানলে চলতি বছরই ইটালিতে গাঁটছড়া বাঁধছেন দু’জনে। সে সিদ্ধান্ত যে একেবারে সঠিক। তা এই ভিডিওতেই পরিষ্কার।
[সিনেমায় আসছেন সুহানা? শাহরুখ-তনয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী একাধিক পরিচালক]
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার