সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই চারহাত এক হবে। বিয়ে করবেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এই নিয়ে বেশ খুশি পরিচালক রোহিত শেট্টি। কারণ এই দু’জনের সঙ্গেই তিনি সিনেমা করেছেন। তাই রোহিত বলেছেন, “আমার সিম্বা আমার মীনাম্মাকে বিয়ে করছে। আমি গর্বিত।” ইনস্টাগ্রামে এই নিয়ে একটি পোস্ট করেছেন রোহিত শেট্টি। সেখানে রণবীরকে তিনি ‘ছোট ভাই’ বলেছেন। ওই পোস্টেই তিনি লিখেছেন, তাঁর সিম্বা তাঁর মীনাম্মাকে বিয়ে করার তিনি বেশ খুশি।
[ নতুন সম্পর্কে জড়ালেন সিদ্ধার্থ, সেই মহিলা কে জানেন? ]
খুব শীঘ্রই মুক্তি পাবে রোহিত শেট্টির ছবি ‘সিম্বা’। সেখানে সিম্বার চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। আর রোহিতেরই ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এ মীনাম্মার চরিত্রে অভিনয় করেছিলেন দীপকা পাড়ুকোন। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। আর ‘সিম্বা’ ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন সারা আলি খান। ২৮ ডিসে্ম্বর মুক্তি পাবে ছবিটি।
[ অনুষ্কার জায়গা পেতে চেয়েছিলেন ক্যাটরিনা! ]
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের