সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের মতিগতি না কি ঠিক নেই! আর তার জন্য দায়ী মেয়ের সৎ মা করিনা৷ এমনটাই নাকি দাবি সইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের৷ সম্প্রতি করিনার জন্মদিনে মেয়ের খোলামেলা পোশাক যখন মিডিয়ায় আলোড়ন তৈরি করেছিল, তখনও গোটা বিষয়টিকে ভাল ভাবে মেনে নেননি তিনি৷ পরিচিতদের না কি বলেছেন, মেয়ের বখে যাওয়ার পিছনে রয়েছে বেবোর হাত৷ এতেই নাকি থেমে নেই সবটা! মেয়েকে বলিউডে ছবি করতে দিতেও আপত্তি জানাচ্ছেন অমৃতা৷
কানাঘুষো শোনা যাচ্ছে, স্বামী, মেয়ে-সহ গোটা পরিবারই একপ্রকার হাতছাড়া হয়ে যাওয়ায় বেশ বিরক্তই হয়েছেন অভিনেত্রী৷ আগে তাও মেয়ে সারার সঙ্গে তাঁর সম্পর্ক সুন্দর ছিল৷ কিন্তু সইফের সঙ্গে করিনার বিয়ের পর থেকেই মা ও মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে৷ সেই সঙ্গে সারার ঘনিষ্ঠতা বাড়তে থাকে বেবোর সঙ্গে৷ বহু সাক্ষাৎকারে করিনা জানিয়েছেন সারা তাঁর বান্ধবীর মতো এবং তাঁরা একসঙ্গে হ্যাংআউট করেন৷ আর করিনা এবং সারার এই কেমিস্ট্রি দেখেই বেজায় চটেছেন প্রাক্তন সইফ-পত্নী৷
আপাতত তাই মেয়েকে বখে যাওয়ার হাত থেকে বাঁচাতে উঠে-পড়ে লেগেছেন অমৃতা! সারাকে বলিউডে কাজ করতে না দেওয়ার জন্য তাঁর ছবির অফারও ফিরিয়ে দিচ্ছেন একের পর এক৷ প্রথমে ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েলের জন্য টাইগার শ্রফের বিপরীতে সারাকে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক করণ জোহর৷ কিন্তু সেই অফার মায়ের না-পসন্দ হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সারা৷ পাশাপাশি, বিখ্যাত হলিউড ছবি ‘ফল্ট ইন আওয়ার স্টারস’-এর বলি রিমেকেও কাজ করার কথা ছিল সারার৷ কিন্তু শোনা যাচ্ছে সেই ছবিতেও কাজ করবে না বলে জানিয়ে দিয়েছেন সইফ কন্যা৷
সর্বশেষ খবর
-
সাফল্যে হিংসা! কাকাকে ধারালো অস্ত্রের কোপ, পুড়িয়ে ‘খুন’ করল ভাইপো, গ্রেপ্তার ২
-
নিমেষে সমস্যা মিটিয়েছেন অর্জুন! ঋতর প্রশংসা করে মদনের দাবি, ‘মমতা জমানায় হত না ‘
-
‘পুরুষাঙ্গ ছেড়া’ বিতর্ক অতীত! এবার ‘বিগ বস-এর ঘরে মুখোমুখি সায়ক-স্যান্ডি?
-
২৩-এর মধ্যে ১৫ আসনেই জয়, বার কাউন্সিল দখল মমতাপন্থী তৃণমূলের!
-
দায়বদ্ধ থাকবেন কোচ-নির্বাচকরাও, ভিভিএসের নেতৃত্বে ‘ওয়ান আমব্রেলা’ নীতি আসছে ভারতীয় ক্রিকেটে?