সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর সলমান খান প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ এইবার মনের কথা বলতে গিয়ে বিপাকে বলিউডের ‘সুলতান’৷ আসন্ন ছবি ‘সুলতান’-এ কুস্তিগিরের ভূমিকায় শুটিং করা কতটা কঠিন ছিল, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সলমন বলেছিলেন, “বারবার ১২০ কেজির পালোয়ানকে ওঠানো-নামানো করতে হয়েছে৷ এত পরিশ্রমসাধ্য গোটা ব্যাপারটা যে শুটিং শেষে নিজেকে ধর্ষিতা মহিলার মতো মনে হত৷”
এতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ বলিউড অভিনেতার সমালোচনায় মুখর হয়েছে গোটা নেট দুনিয়া৷ বিষয়টি জাতীয় মহিলা কমিশন অবধি গড়িয়েছে৷ মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম মঙ্গলবার সকালে এক সংবাদ মাধ্যমকে জানান, “সলমনের এত মহিলা অনুরাগী রয়েছে, তাঁর এই ধরণের মন্তব্য করা উচিত হয়নি৷”
সলমনের ক্ষমা চাওয়া উচিত বলেও জানান তিনি৷ আর এই ক্ষমা তাঁকে সাত দিনের মধ্যেই চাইতে হবে বলে দাবি মহিলা কমিশনের৷ সূত্রের খবর, নিজের মন্তব্যের এমন প্রতিক্রিয়া হবে ভাবতেও পারেননি সলমন৷ এর জন্য খুব শিগিগিরিই ক্ষমাও চাইতে পারেন তিনি৷
সর্বশেষ খবর
-
তৃণমূল আমলে প্রতিবন্ধী ভাতাতেও দুর্নীতি! দ্রুত তদন্ত শেষ করতে বলল হাই কোর্ট
-
গোলের মালায় বাংলাদেশকে দুরমুশ, ২০ বছর পর ফের এশিয়ার মঞ্চে ভারতের তরুণ তুর্কিরা
-
এককালে সাসপেন্ড হতে হয়েছিল! সঞ্জুর সঙ্গে হাত মেলালেন না বিতর্কিত পেসার, ভাইরাল ভিডিও
-
বিদেশি সংবাদমাধ্যমের হাত বাঁধল নেপাল, বন্যার রিপোর্টিংয়ে জারি বিধিনিষেধ, কারণ কী?
-
আরও দুই মামলায় জামিন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের, কবে জেলমুক্তি?