সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বজরঙ্গবলীর ভক্ত হিসেবে তাঁকে দেখা গিয়েছিল৷ এবার স্বয়ং হনুমানজিই হয়ে গেলেন সলমন খান!
তাঁরও তো বিয়েটা এখনও করে ওঠা হয়নি! অন্য দিকে, শিশুদের প্রতি তাঁর ভালবাসাও ষোলো আনা রয়েছে৷ ইদানীং তো সোশ্যাল মিডিয়ায় ভাগ্নের সঙ্গে দাবাং খানের খুনসুটির ভিডিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ তাছাড়া বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুদেদের সঙ্গে নিয়ে পারফর্ম করেছেন বলিউড সুপারস্টার৷ ২০১১-য় শিশুশিল্পীদের নিয়ে তৈরি ছবি ‘চিল্লার পার্টি’ প্রযোজনাও করেছিলেন তিনি৷ আর সেই কারণে শিশুদেরও ভালবাসার পাত্র এই বজরঙ্গি ভাইজান৷ ফের এহেন সলমনের শিশু প্রীতি প্রকাশ্যে আসতে চলেছে৷ তবে একটু অন্য ঢঙে৷
এবার বাচ্চাদের জন্য কী করতে চলেছেন সলমন? খুদেদের জন্য তৈরি হচ্ছে একটি হিন্দি অ্যানিমেটেড ছবি৷ পরিচালক রুচি নারায়ণের আপকামিং ছবির নাম ‘হনুমান দা দমদার৷’ আর সেখানে দেবতা হনুমানের চরিত্রে গলা দেবেন তিনি৷
ছবিতে হনুমানের চোখ দিয়ে রামায়ণের গল্প ছোটদের সামনে তুলে ধরা হবে৷ চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাওয়ার কথা ‘হনুমান দা দমদার’৷ এর আগেও অবশ্য হনুমানকে নিয়ে অ্যানিমেটেড ছবি বলিউডে তৈরি হয়েছে৷ তবে সলমন নামের মশালায় এ ছবি আরও সুস্বাদু হয়ে উঠবে বলে বিশ্বাস পরিচালকের৷
সর্বশেষ খবর
-
চোখ-কান ফুলে লাল, স্কুলে নারকীয় অত্যাচারের শিকার ৩ বছরের খুদে! হাড়হিম করা সিসিটিভি ফুটেজ
-
পাকিস্তান অতীত, বিতর্কিত আমির এখন ইংল্যান্ড ক্রিকেটার, কী জানালেন একদা নির্বাসিত পেসার?
-
রান্নাঘরে মুঘলযুগের মশলা! কটন ক্যান্ডির সঙ্গে তুলনা টেনে মুন্ধেরকে ‘টিপ্পনি’ টুইঙ্কেলের
-
‘আমার নাম করে টাকা চাইলে…’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশনে’র হুঁশিয়ারি বিধায়ক রত্নার
-
ঘুমের মধ্যেই চিরঘুম! রাতের বৃষ্টিতে ভাঙল মাটির বাড়ি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের