সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সলমন খান। তিনি পারেন না এরকম কিছুই নেই বলিউডে। আজ পর্যন্ত বহু অভিনতা, অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, অনেকেরই বলিউডে প্রথম পদার্পণ তাঁরই হাত ধরে। কিন্তু এবার পুরনো অভিনেতার প্রত্যাবর্তনও ঘটছে তাঁর হাত ধরে। কয়েকদিন হল শেষ হয়েছে তাঁর ‘রেস ৩’-র শুটিং। আর ‘রেস ৩’-তে ৯-এর দশকের অভিনেতা ববি দেওলের সঙ্গে কাজ করে এতটাই ভাল লেগেছে তাঁর, যে তিনি ঠিক করে ফেলেছেন পরবর্তী ছবি ‘ভারত’-এ ববি দেওলকে তিনি রাখবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
[ যুবকরা শুনছেন? চাহনিতে মজিয়ে আপনাদের এটাই বলছেন প্রিয়া ]
৯-এর দশকের জনপ্রিয় অভিনেতা ববি দেওল বলিউডে শুরু করলেন তাঁর দ্বিতীয় ইনিংস। কয়েকদিন আগেই তিনি শেষ করলেন ‘রেস ৩’ শুটিং। সেখানে তিনি সহ-অভিনতা হিসেবে পাশে পেয়েছিলেন সলমন খানকে। অনেকদিনের পুরনো বন্ধুত্ব আবার নতুন করে শুরু হয়েছিল সেখান থেকেই। গল্প, আড্ডা, পুরনো দিনের কথা ফিরে ফিরে এসেছিল। তারপর সেটে তাঁর অভিনয় দেখেও মুগ্ধ হন ভাইজান। আর তখনই ঠিক করে ফেলেন ‘গুপ্ত’-এর এই অভিনেতাকে তিনি নতুনভাবে হাজির করাবেন তাঁর পরবর্তী ছবি ‘ভারত’-এ।
[প্রমিস ডে-তে তাঁর ভক্তদের এমনই কথা দিলেন দীপিকা]
সূত্রের খবর, এই নিয়ে বেশ কিছুদিন ধরেই কয়েক দফায় আলোচনায় বসেছেন ববি এবং সলমন। এইসময় বারংবার ববি-র অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি। এর প্রত্যুত্তরে ববি আবার বলেছেন, ‘তুমি আমার বহুদিনের বন্ধু, আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি।’ আর এরপরই সলমন জানিয়েছেন, আমার ‘ভারত’-এর নির্মাতাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে। ওঁরা খুব তাড়াতাড়ি ববি-র সঙ্গে ওর শিডিউল নিয়ে কথা বলবে।’
সলমন খানের বোনের বর অতুল অগ্নিহোত্রীর প্রযোজনায়, পরিচালক আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ –এর শুটিং খুব শিগগিরই শুরু হবে। কিন্তু বর্তমানে ববি দেওল রয়েছেন ব্যাংককে। তাই তিনি ফিরলেই কথাবার্তা শেষ করে তাঁরা নেমে পড়বেন শুটিংয়ে।
[চেনেন এই অভিনেত্রীকে, যাঁর ভাইরাল ভিডিও মনে করাচ্ছে স্কুলজীবনের প্রেমকে?]
সর্বশেষ খবর
-
নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার! চিনে অক্ষত স্ত্রী শর্মিষ্ঠা? ভিডিও পোস্ট মুকুল পুত্র শুভ্রাংশুর
-
বাংলায় অনুমোদনহীন ২৫২ মাদ্রাসায় তালা, আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করল রাজ্য সরকার
-
মোদির প্রস্তাব সমর্থন রাষ্ট্রসংঘেরও! নিরাপত্তা পরিষদে পাকা হচ্ছে ভারতের স্থান?
-
‘খোয়াব হো তুম…’ ব্রিকসের গালা ডিনারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কণ্ঠে কিশোর কুমার
-
দিঘায় বিচ ফেস্টিভ্যাল, পুজো ঘিরে জেলায় জেলায় মেগা শো-এর প্রস্তুতি