Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরেই রাকেশ শর্মার বায়োপিকের শুটিং শুরু করছেন শাহরুখ

অভিনেত্রী কে জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১২:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১২:৫৮

options
link
চলতি বছরেই রাকেশ শর্মার বায়োপিকের শুটিং শুরু করছেন শাহরুখ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাকে নিয়ে সিনেমা বানাতে চলেছে বলিউড। আর সেই জন্যই সব ভারতীয়দের কাছেই এটা  লাখ টাকার প্রশ্ন ছিল যে রাকেশ শর্মার চরিত্রে কোন সৌভাগ্যবান অভিনেতা অভিনয় করতে চলেছেন? অনেকদিন ধরেই বলি জগতের হাওয়ায় উড়ছিল খবর আমির খান ও সিদ্ধার্থ রায় কাপুরের সহ-প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন মহেশ মাথাই। তাই সকলেই ভেবেছিলেন এই ছবিতে রাকেশ শর্মার ভূমিকায় আমির খান নিজেই অভিনয় করবেন। কিন্তু এবার সেই সম্ভবনা নাকচ করে দিলেন মিস্টার পারফেকশনিস্ট। বরং তিনি নিজেই নাকি পরিচালকের কাছে সুপারিশ করেছেন শাহরুখ খানের নাম। তাই ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে নির্মিত ছবি ‘স্যালুট’-এ এবার আমির খানের জায়গায় দেখা যাবে কিং খানকে এবং চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং।

[স্বাস্থ্য সচেতনতায় ভূয়সী প্রশংসা, গোটা বিশ্বে দেখানো হবে ‘প্যাডম্যান’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নিয়ে আমির খান ব্যক্তিগতভাবে শাহরুখ খানের সঙ্গে আলোচনা করেছেন। সূত্র বলছে, এই আলোচনায় নাকি শাহরুখ আমিরকে নিজেই বলেছেন, ‘তুমি তো আমার থেকে অনেক ভাল অভিনেতা। তুমি নিজে কেন এই চরিত্রটা করছ না?’ আমির অবশ্য শেষপর্যন্ত শাহরুখের কোনও কথাই শোনেননি। তাই বাধ্য হয়ে শাহরুখ রাকেশ শর্মার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিপত্র সই করেছেন। অবশ্য এ ছবিতে আর কে কে অভিনয় করছেন,  এ নিয়ে এখনও কোনও কথা বলতে রাজি হননি ছবিটির প্রযোজক বা পরিচালক। তবে অনেকেই বলছেন, এই ছবিতে নাকি অভিনয় করতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও। এই বিষয়ে এরই মধ্যে নাকি তাঁর সঙ্গে কথা বলে নিয়েছেন ছবির প্রযোজকেরা।

মহাকাশ নিয়ে শাহরুখের এটাই প্রথম ছবি নয়। এর আগেও তিনি নাসার একজন বৈজ্ঞানিক হিসেবে অভিনয় করেছিলেন আশুতোষ গোয়াড়িকর নির্মিত ছবি ‘স্বদেশ’-এ। যদিও বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘জিরো’ নিয়ে। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। ছবিটি আগামী বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পাবে বলেই জানিয়েছেন ছবির পরিচালক।

[হুবহু প্রিয়াঙ্কা চোপড়া, পাকিস্তানি মডেল-অভিনেত্রীকে নিয়ে মশগুল নেটদুনিয়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.