সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অভিনেতা দিলীপ কুমারের বাড়িতে গেলেন শাহরুখ খান। এই প্রবীন অভিনেতার শরীর কেমন আছে, তা দেখতেই এদিন কিং খান ওনার বাড়িতে যান। আর সেখান থেকে ছবি তুলে সেটা আবার তিনি নিজের সোশ্যাল সাইটে আপলোডও করেছেন।
.@iamsrk came to visit Saab at home today. -FF pic.twitter.com/GLrnqu1Ln2
Advertisement— Dilip Kumar (@TheDilipKumar) February 12, 2018
দিলীপ কুমারের খুবই কাছের মানুষ হলেন বলিউড ‘বাদশা’। কারণ শাহরুখ যেমন তাঁকে নিজের বাবার মতো স্নেহ করেন। দিলীপ কুমারও তেমন আদর করে তাঁকে নিজের ছেলে বলেই ডাকেন। গত ডিসেম্বরেই দিলীপ কুমার পা দিয়েছেন ৯৫-য়ে। আর তারপর কয়েকদিন আগেই শাহরুখ জানতে পারেন, যে এই বর্ষীয়ান অভিনেতার শরীর বিশেষ ভাল নেই। কিন্তু কাজের চাপে তাঁর সঙ্গে দেখা করতে যেতে পারেননি। তাই এবারে সব ব্যস্ততা কাটিয়ে, বেশ কিছুটা সময় বের করে তিনি ঘুরে এলেন দিলীপ কুমারের বাড়ি থেকে। আর শুধু সেখানে গিয়েই তিনি থেমে থাকেননি। ওনার বাড়িতে যাওয়ার প্রতিটি মুহূর্তে তাঁর সঙ্গে ছবিও তুলেছেন তিনি। সেই ছবি আবার দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট ম্যানেজার পোস্টও করেছেন।
Message from Saira Banu: Sahab’s mooh-bola beta-“son” @iamsrk visited Sahab today. Sharing some photos of the evening. pic.twitter.com/UHV8gzOB8v
— Dilip Kumar (@TheDilipKumar) August 15, 2017
[সামনেই ‘দাবাং ৩’, তার আগেই জুটি বেঁধে পর্দায় সোনাক্ষী ও সলমন]
কীভাবে নিজের হাতে দিলীপ কুমারের শুশ্রূষা করছেন কিং খান, সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এবিষয়ে সায়রা বানু বলেছেন, ‘দিলীপ সাব অনেকদিন ধরেই ওঁর কথা বলছিল। তাই আমরা বহুদিন ধরেই শাহরুখের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করেছি। কিন্তু কাজের ফাঁকে ও কিছুতেই আসার মতো সময় বের করে উঠতে পারছিল না। কিন্তু আজ এতদিন পরে ও যে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার।’
2/ @iamsrk visited Sahab this evening. Sahab’s doing much better since return from the hospital. Shukar Allah. pic.twitter.com/V2njs5swDM
— Dilip Kumar (@TheDilipKumar) August 15, 2017
[সাদামাটা শিক্ষক হয়ে নয়া লুকে ফ্যানদের চমকে দিলেন হৃতিক]
সর্বশেষ খবর
-
নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার! চিনে অক্ষত স্ত্রী শর্মিষ্ঠা? ভিডিও পোস্ট মুকুল পুত্র শুভ্রাংশুর
-
বাংলায় অনুমোদনহীন ২৫২ মাদ্রাসায় তালা, আরও ১০০ মাদ্রাসাকে শোকজ করল রাজ্য সরকার
-
মোদির প্রস্তাব সমর্থন রাষ্ট্রসংঘেরও! নিরাপত্তা পরিষদে পাকা হচ্ছে ভারতের স্থান?
-
‘খোয়াব হো তুম…’ ব্রিকসের গালা ডিনারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কণ্ঠে কিশোর কুমার
-
দিঘায় বিচ ফেস্টিভ্যাল, পুজো ঘিরে জেলায় জেলায় মেগা শো-এর প্রস্তুতি