সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় তিনি যে খুব পরিচিত মুখ এমনটা নয়। কিন্তু গুণ কম নয়। একদিকে বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। আবার মডেলিং তো আছেই। তবে সব ছাপিয়ে অন্য কারণে খবরের শিরোনামে অভিনেত্রী শেহনাজ ট্রেজারি। দেশকে ভালবেসেই পাকিস্তানে এক অনুষ্ঠানের অফার ফিরিয়ে দিলেন তিনি।
[ ‘সানিকে ছাড়া এ গানের জন্য আর কাউকেই ভাবতে পারিনি’ ]
‘হাম তুম’, ‘ইশক ভিসক’, ‘দিল্লি বেলি’-এর মতো ছবিতে কাজ করেছেন। তবে তাঁর খ্যাতি মূলত মডেলিংয়ের জন্য। কলেজের প্রথম বর্ষের ছাত্রী থাকাকালীনই এক ফটোগ্রাফারের নজরে পড়েন। ডাক পড়ে মডেলিংয়ের। তারপর একের পর এক বড় সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন। পাশাপাশি এমটিভি-র ভিডিও জকি হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন দেদার।

সম্প্রতি আমেরিকান রোম্যান্টিক কমেডি ‘দ্য বিগ সিক’- ছবিতে এক পাকিস্তানি মহিলার চরিত্রে অভিনয় করেছেন শেহনাজ। সেই সূত্রেই পাকিস্তানে এক অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন। ছবির প্রচারের জন্য এসব ক্ষেত্রে সাধারণত না করেন না অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু ব্যতিক্রমী শেহনাজ। তাঁর সাফ কথা, ভারত পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে পাকিস্তানের কোনও অনুষ্ঠানে তিনি যাবেন না। পাক আয়োজকদের অফার তাই প্রত্যাখ্যান করেছেন নায়িকা। তাঁর মতে, পাকিস্তানে যাওয়া বা না যাওয়াটা কোনও বড় ব্যাপার নয়। কিন্তু কোন সময়ে যাওয়া হচ্ছে সেটা মাথায় রাখতে হবে। যে সময় লাগাতার সীমান্তে গোলাবর্ষণ করছে পাক সেনা, দু-দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রায় তলানিতে, সে সময় পাকিস্তানের অনুষ্ঠানে অংশ নিতে নারাজ তিনি। আর সে কথা পাকিস্তানি সংগঠককে জানিয়ে দিতেও দ্বিধা করেননি।
[ এবার স্নানের ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ঝড় তুললেন জ্যাকি শ্রফের কন্যা ]

বর্তমানে দেশের বাইরেই আছেন অভিনেত্রী। তবে খুব শিগগিরি তাঁর অন্য একটি ছবির প্রচারে ফিরছেন দেশে। তবে তার আগেই তাঁর এই বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে দেশবাসী।
[ পরনে নামমাত্র পোশাক, এই বয়সেও নেটদুনিয়া মাতালেন মন্দিরা ]

সর্বশেষ খবর
-
এমবাপের রেকর্ডের দিনে লাল কার্ড ভাই ইথানকে, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের গোলবন্যা
-
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, অনুদান না নিয়ে শুভেন্দুকে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের
-
‘চাকরি ছাড়ুন, নাহলে মরুন’, লস্করের হুমকিতে উদ্বিগ্ন ৭০০০ কাশ্মীরি পণ্ডিত
-
মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন মোদি
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো