Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

টুইটে মহিলা সাংবাদিককে হেনস্তায় গ্রেফতারই হয়েছিলেন অভিজিৎ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সাংবাদিককে উদ্দেশ্য করে কুরুচিকর টুইট করার জেরে গ্রেফতার হযেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য৷ পরে জামিনে মুক্তি পান তিনি৷ গত ২৬ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ শুক্রবার মুম্বই পুলিশের তরফে তাঁর গ্রেফতারির খবর নিশ্চিত করা হয়েছে৷ টুইটে অশালীন মন্তব্য করার কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই বাঙালি গায়ক৷ কিছুদিন আগে এক ইনফোসিস কর্মীর খুন হওয়া নিয়ে … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/entertainment/singer-abhijeet-was-arrested-for-abusive-tweet-says-mubai-police/pid/17410/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "টুইটে মহিলা সাংবাদিককে হেনস্তায় গ্রেফতারই হয়েছিলেন অভিজিৎ"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৪:১৮

options
link
টুইটে মহিলা সাংবাদিককে হেনস্তায় গ্রেফতারই হয়েছিলেন অভিজিৎ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সাংবাদিককে উদ্দেশ্য করে কুরুচিকর টুইট করার জেরে গ্রেফতার হযেছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য৷ পরে জামিনে মুক্তি পান তিনি৷ গত ২৬ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷ শুক্রবার মুম্বই পুলিশের তরফে তাঁর গ্রেফতারির খবর নিশ্চিত করা হয়েছে৷

টুইটে অশালীন মন্তব্য করার কারণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই বাঙালি গায়ক৷ কিছুদিন আগে এক ইনফোসিস কর্মীর খুন হওয়া নিয়ে কথা বলতে গিয়ে মহিলা সাংবাদিক স্বাতী চতুর্বেদীর সঙ্গে টুইটেই বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি৷ সেখানেই স্বাতীকে অশালীন ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে|  রুচিহীন টুইট করার কারণে মুম্বই পুলিশের সাইবার সেলে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন আম আদমি পার্টির সদস্য প্রীতি শর্মা মেনন৷ ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় গৃহীত হয় অভিযোগ৷ তার ভিত্তিতেই গত জুলাইয়ে গ্রেফতার করা হয় অভিজিৎকে৷ শুক্রবার টুইট করেই এ দাবি করেন প্রীতি মেনন৷ মুম্বই পুলিশের সাইবার সেলের ডিসিপি শচীন পালিত এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, অনলাইনে হেনস্তা করার জন্যই ছিল এই গ্রেফতারি৷ তবে জামিনযোগ্য অপরাধ হওয়ায় কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি৷ তাঁর ছেলে তাঁকে জামিনে মুক্ত করেন বলে জানা গিয়েছে৷ এ কাজের জন্য মুম্বই পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ওই মহিলা সাংবাদিক৷ আপের সদস্যও জানিয়েছেন, এই ঘটনা অভিজিতের কাছে একটি শিক্ষা হয়ে থাকল৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.