সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন ভালো নেই একতা কাপুরের৷ আপাতত দুশ্চিন্তাতেই দিন কাটছে তাঁর৷ কারণ জানলেই স্পষ্ট হয়ে যাবে কেন এহেন অবস্থা একতার৷ তাঁর ব্যাগ থেকে নাকি উধাও হয়ে গিয়েছে টাকা৷ দাবি, ব্যাগে থাকা প্রায় ৬০ হাজার টাকার কোনও খোঁজ মিলছে না৷ ইতিমধ্যেই জুহু থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রযোজক৷
[আসছে ‘উরি’, সার্জিক্যাল স্ট্রাইকের গল্প এবার বড়পর্দায়]
একতা কাপুরের একটি ব্যাগের মধ্যে প্রায় দেড় লক্ষ টাকা রাখা ছিল৷ শনিবার ওই ব্যাগটি ব্যবহার করতে গিয়েই অবাক হয়ে যান তিনি৷ একতা বুঝতে পারেন তাঁর ব্যাগটি হালকা লাগছে৷ সন্দেহ হয় তাঁর৷ তড়িঘড়ি ব্যাগটি খোলেন একতা৷ তিনি দেখেন, ব্যাগের টাকা ওলটপালট হয়ে রয়েছে৷ তাঁর ব্যাগ থেকে উধাও হয়ে গিয়েছে ৬০ হাজার টাকা৷ তড়িঘড়ি জুহু থানায় যান একতা৷ গোটা ঘটনা জানিয়ে অভিযোগও দায়ের করেন তিনি৷
[‘নগ্ন হয়েই আসতে হবে আমার বিয়েতে’, ভিডিওতে এ কী বললেন রাখি!]
অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু করে জুহু থানার পুলিশ৷ একতার বাড়িতে থাকা পরিচারক, পরিচারিকা এবং গাড়ির চালক মিলিয়ে রয়েছেন পাঁচজন৷ ব্যাগ থেকে ৬০ হাজার টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছেন তাঁরাও৷ ইতিমধ্যেই একে একে পরিচারক, পরিচারিকা এবং গাড়ির চালক-সহ মোট পাঁচজনকে জেরা করেছে পুলিশ৷ এছাড়াও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও সংগ্রহ করা হয়েছে৷ গত সপ্তাহে পরিচারক, পরিচারিকা কিংবা গাড়ির চালক কারও ব্যাংক অ্যাকাউন্টে কোনও আর্থিক লেনদেন হয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ শুধু ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টই নয় তাঁদের কোনও আত্মীয়ের কাছে চুরি যাওয়া টাকা পাচার করে দেওয়া হয়েছে কী না, তাও তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা৷ প্রয়োজনে পরিচারক, পরিচারিকা এবং গাড়িচালকের পরিজনদের সঙ্গেও কথা বলারও চিন্তাভাবনা করছে পুলিশ৷ খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে জানান তদন্তকারীরা৷ এদিকে, অভিযোগ দায়ের করার চার-পাঁচদিন পরও টাকার কোনও খোঁজ না পেয়ে উদ্বিগ্ন একতা৷
সর্বশেষ খবর
-
চোরের ভয়ে চরম কাণ্ড মালিকের, চারচাকা গাড়ি উঠল দোতলা বাড়ির ছাদে! ভাইরাল ভিডিও
-
শুভেন্দুর ছেড়ে যাওয়া ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী কে? শুরু জল্পনা
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?