চোরের ভয়ে অনেকেই রাতে সাইকেল, বাইক বাড়ির বাইরে রাখেন না। ঘরেই গ্যারেজ করেন। কিন্তু বিহারের এক ব্যক্তি এমন কাণ্ড করলেন, যাকে বলা যায় অভূতপূর্ব। চোরের ভয়ে ক্রেন দিয়ে একটি এসইউভিকে তুললেন দোতলা বাড়ির মাথায়। এই ঘটনার ভিডিও-ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
বিহারের গোপালগঞ্জে বাড়ি ওই ব্যক্তির। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি ক্রেনের সাহায্যে এসইউভিটিকে ঝুলিয়ে ধীরে ধীরে দোতলা বাড়ির ছাদে তোলা হচ্ছে। এক সময় গাড়িটিকে সাবধানে ছাদের ওপর নামিয়ে রাখা হয়। জানা গিয়েছে, এসইউভির মালিক গোপালগঞ্জের বাসিন্দা মনোজ যাদব। তিনি কর্মসূত্রে ইজরায়েল থাকেন। বিদেশে গেলে তাঁর চালক গাড়ির দেখভাল করেন। কিন্তু এ যাত্রায় চালক গাড়িটি নিজের কাছে রাখতে চাননি। এদিকে চোরের ভয়ে গাড়ি বাড়ির বাইরে রেখে বিদেশে যাওয়ার ঝুঁকি নিতে পারেননি মনোজ।
Scorpio चोरी ना हो जाये, इसीलिए उसे क्रेन से दो मंजिला मकान की छत पर रखवाया…
📍बिहार के गोपालगंज जिले के मांझा थाना के मीरा टोला मुहल्ले में रहने वाले मनोज यादव इजरायल में नौकरी करते हैं और परिवार में पति-पत्नी ही रहते हैं.
मनोज यादव के विदेश जाने के बाद उसकी ड्राइवर रखा गया… pic.twitter.com/Zfgnn6nlUa— Ruby Arun रूबी अरुण (@arunruby08) September 6, 2026
এই অবস্থায় অভিনব কাণ্ড করেন তিনি। বড়সড় একটি ক্রেন ভাড়া করেন। ক্রেন চালকই গাড়িটিকে দোতলা বাড়ির ছাদে তুলে দেয়। এই ভিডিও দেখে চমৎকৃত নেটপাড়া। মজার সব মন্তব্যে উপচে পড়ছে কমেন্টবক্স। একজন লিখেছেন, এই জন্যই বলে, গারিবের কাছে থাকে শান্তির ঘুম। দামি গাড়ি কিনে বেজায় সমস্যায় পড়েছেন ভদ্রলোক। অনেকেই অবশ্য মনোজ যাদবকে সমর্থন করেছেন। তাঁরা বলছেন, সখের জিনিসটিকে সাবধানে রাখায় কোনও অন্যায় নেই।
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা