সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে অনেকদিন আগেই ইতি পড়েছে৷ ‘জগ্গা জাসুস’-এর মুক্তিও পিছিয়ে গিয়েছে৷ বহুদিন সাফল্যের দেখা নেই ক্যাটরিনার কেরিয়ারে৷ কিন্তু এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নন বলি-বিউটি৷ তাই পুরনো বন্ধু সলমনের হাতই ফের ধরেছেন তিনি৷ ‘টাইগার জিন্দা হ্যায়’র সূত্র ধরেই ফের বলিউডের আকাশে নিজের স্থান খুঁজতে মরিয়া ক্যাট৷
[বউমার প্রেমে হাবুডুবু খেয়ে শেষে কিনা এই কাজ করলেন কাকাশ্বশুর!]
এরই প্রমাণ মিলল সাম্প্রতিক ফটোশুটে৷ যা ‘ফিতুর’ গার্ল করলেন প্রখ্যাত পেরুভিয়ান ফ্যাশন ফটোগ্রাফার মারিও টেস্টিনোর জন্য৷ মারিওর ক্যামেরার সামনে কেবলমাত্র তোয়ালে জড়িয়ে হাজির হয়েছিলেন ক্যাটরিনা৷ সাদা-কালো সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন ফটোগ্রাফার নিজে৷ নাম দিয়েছেন ‘টাওয়েল সিরিজ ১৩৫’৷
ফটোগ্রাফারের পোস্টটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন ক্যাট৷ ক্যাপশনে ধন্যবাদ দিয়েছেন প্রখ্যাত ফটোগ্রাফারকে৷ ছবিটি এতটাই তাঁর পছন্দ হয়েছে যে মারিওকে ফের ফটোশুটেরও আহ্বান জানিয়েছেন নায়িকা৷ তিনিই প্রথম বলিউড অভিনেত্রী যার ফটোশুট করলেন পেরুভিয়ান ফ্যাশন ফটোগ্রাফার৷
[সুকমা হামলার জন্য রাজনাথকে দুষলেন এই জওয়ান, ভাইরাল ভিডিও]
প্রসঙ্গত, সদ্য ইনস্টাগ্রাম প্রোফাইল খুলেছেন ক্যাটরিনা৷ গুণে গুণে মাত্র দু’টি ছবি রয়েছে তাঁর প্রোফাইলে৷ আগের ছবিটিতেও নজর কাড়তে বাধ্য৷ যাতে সমুদ্রের তীরে খোশমেজাজে বসে রয়েছেন নায়িকা৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের