সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস কয়েক আগে যখন মুক্তি পেয়েছিল সোনাক্ষী সিনহার নয়া ছবি ‘নূর’-এর টিজার, বেশ শোরগোল পড়ে গিয়েছিল। প্রথমত, লাস্যময়ী নায়িকার খোলস ছেড়ে এ ছবিতে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী। দ্বিতীয়ত, তাঁর অভিনীত চরিত্রটি পাকিস্তানি!
তবে, পাকিস্তান এবং তার মেয়ে বললেই আমাদের চোখের সামনে যেরকম একটা বোরখা পরা চেহারা ভেসে ওঠে, নূর কিন্তু আদপেই সেরকম নয়। সে একটি কট্টর মৌলবাদী দেশে বাস করেও খোলা হাওয়ার পন্থী। এই মেয়ে চুটিয়ে ওল্ড মঙ্ক খায় রাতের বেলায়, সকালে অসহ্য হ্যাংওভার নিয়ে ঘুম থেকে ওঠে। এবং, প্রতিজ্ঞাও করে সোশ্যাল মিডিয়ায়, আর কোনও দিন মদ ছোঁবে না। বোরখা বা রক্ষণশীলতারও ধার ধারে না নূর।
সোনাক্ষীর এই কমেডি ক্রাইম থ্রিলার যে বইটি নিয়ে গড়ে উঠেছে, তার নাম করাচি ‘ইউ আর কিলিং মি’! বইটি লিখেছেন পাকিস্তানের সাংবাদিক সাবা ইমতিয়াজ। ছবিতে এই সাবা ইমতিয়াজের ভূমিকাতেই অভিনয় করছেন সোনাক্ষী।
অথচ, ভারত-পাক সম্পর্কের অবনতির জেরে এবার উল্টো সুর গাইলেন নায়িকা। জানালেন, ‘নূর’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি না কি পাকিস্তানি নয়!
”পাকিস্তানি চরিত্রে অভিনয়ের প্রশ্নই ওঠে না! হ্যাঁ, যে বইটা থেকে ছবিটা হচ্ছে তার লেখিকা পাকিস্তানি! কিন্তু, আমার অভিনীত চরিত্রটা পাকিস্তানের নয়। এমনকী, ছবিটা পাকিস্তানের পটভূমিকায় বানানোও হয়নি। তা তৈরি হয়েছে মুম্বইয়ের পটভূমিতে”, এখন দাবি নায়িকার!
সে কী! ছবি নিয়ে যখন প্রচার শুরু হয়েছিল, তখন তো ছবির সঙ্গে যুক্ত সবাই পাকিস্তানের সঙ্গে যোগসূত্রের কথাটা জোর গলায় তুলে ধরেছিলেন! এমন মিথ্যে বলার তাহলে মানেটা কী?
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর