সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের নিমেষে কেটে গিয়েছে ২০১৮৷ বছরের এক্কেবারে শেষ লগ্নে সকলের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কেমন গেল গোটা বছর? একই প্রশ্ন মনে ভাসছে সোনালি বেন্দ্রেরও৷ সোশ্যাল সাইটে বছরভর ফ্রেমবন্দি নানা ছবি পোস্ট করলেন নায়িকা৷ তার পোস্ট বছর শেষে মন কাড়ল নেটিজেনদের৷
চলতি বছরের মাঝামাঝি সময় কর্কট রোগ থাবা বসিয়েছিল সোনালির শরীরে৷ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছিলেন৷ সেই দুঃসংবাদে মনখারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদের৷ লন্ডনে চিকিৎসা চলছিল অভিনেত্রীর৷ শারীরিক অসুস্থতায় নিজের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ঠিকই কিন্তু অনুরাগীদের সঙ্গে দূরত্ব তৈরি হয়নি কখনও৷ অসুস্থ অবস্থাতেও টুইটারে বারবার অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিনেত্রী৷ বারবার তাঁর চিকিৎসার অগ্রগতি, শারীরিক পরিস্থিতি নিয়ে টুইট করেছিলেন৷ অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন চিকিৎসার প্রয়োজনে চুল কেটে ফেলার দুঃখের মুহূর্ত৷
[স্ত্রীর সঙ্গে সময় কাটানো নাকি শুটিং, বর্ষশেষে কী প্ল্যান আয়ুষ্মানের?]
[আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর চরিত্রে কোন অভিনেতা?]
লড়াইয়ের বছরের শেষদিনে আজ সেইসব মুহূর্তই মনে ভাসছে ক্যানসার জয়ীর৷ তাই তো এদিন সোশ্যাল মিডিয়ায় আরও একবার গোটা বছরের নানা ওঠাপড়ার মুহূর্ত শেয়ার করলেন সোনালি৷ সঙ্গে লিখলেন, ‘‘গত বছর চুলে রং করিয়েছিলাম৷ তারপর চিকিৎসার জন্য তা কেটেও ফেলতে হয়৷ কিন্তু আমার চুল আবারও বড় হতে শুরু করেছে৷ জীবনের এই অধ্যায় আমাকে অনেক কিছু শিখিয়েছে৷ জীবনযুদ্ধে জয়ী হওয়ার শিক্ষা দিয়েছে ২০১৮৷ নতুন বছরেও যেন লড়াই করার সামর্থ্য থাকে আমার৷ আমার পাশে যাঁরা ছিলেন, তাঁদের বরাবর পাশে চাই৷ ২০১৯ সাল আরও ভাল কাটুক৷ সমৃদ্ধ হোক৷’’
[‘বাংলায় কাজ করতে চাই’, জানালেন ‘মিরজাপুর’ খ্যাত এই বঙ্গতনয়া]
যতবারই সোশ্যাল সাইটে ছবি পোস্ট করেছেন সোনালি, ততবারই নেটিজেনরা আবেগে ভেসেছেন৷ এই পোস্টের পর তাঁর অনুরাগীদের প্রতিক্রিয়া একইরকম৷ লড়াকু অভিনেত্রীর ছবি দেখে আবেগে ভাসছেন তাঁরা৷ আগামী বছর ভাল কাটুক সোনালির, এমনই প্রার্থনা সকলের৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার