সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেলে আসা সময়ে ফিরতে কার না ইচ্ছে করে? ইচ্ছে তো করেই সেই পুরনো গলিটায় আবার ছুটে যেতে। মায়ের আদর ফিরে পেতে। ইচ্ছেডানার এই কাহিনি নিয়েই প্রকাশ্যে এল ‘কবীর’-এর নয়া গান ‘তেরে দরগা পে’।
1st song of #KABIR is already out..
give me ur feedback how did u like the song? #ASKKABIRhttps://t.co/kyAW4mxqPsAdvertisement— Dev (@idevadhikari) March 11, 2018
[করণের ‘শিদ্দত’ ছবিতে শ্রীদেবীর পরিবর্তে অভিনয় করবেন এই অভিনেত্রী!]
নতুন বছরের শুরুতেই নিজের ছবির স্নিক-পিক প্রকাশ্যে এনেছিলেন দেব’। ক্যাপশনে লিখেছিলেন শান্তিরও মূল্য রয়েছে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবির প্রেক্ষাপট। বর্তমানে আলোচনার শীর্ষে থাকা জঙ্গি হামলাই ছবির মূল বিষয়বস্ত। শোনা গিয়েছিল, ছবিতে আন্ডার কভার এজেন্ট হিসেবে দেখা যাবে দেবকে। তবে নতুন এই গানে তাঁকে একেবারে ডিগ্ল্যাম লুকেই দেখা যাচ্ছে। রুক্মিণীর লুকও প্রায় একইরকম। হাতে হাত দিয়ে দু’জনকে মুম্বইয়ের রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে।
[আমির খাঁ সাহেবের অনুষ্ঠান হলে পোষা কুকুরের মতো ছুটতাম]
সুফিয়ানার এই সুর তৈরি করেছেন সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানের চিত্রায়নে তাঁকে দেখতে পাওয়াটাও একটা বড় চমক। ইন্দ্রদীপের সুরে কথা সাজিয়েছেন শ্রীজাত এবং কণ্ঠ দিয়েছেন ইশান মিত্র ও কৃষ্ণা বেউরা। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকেও।
আগের ছবি ‘আমাজন অভিযান’ হিটের তকমা পেয়েছে। তবে তা ছিল ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে। ‘কবীর’-এর প্রযোজক দেব নিজে। তাই এ ছবি থেকে প্রত্যাশাও বেশি। ১৩ এপ্রিল মুক্তি পাবে দেব-রুক্মিণীর এই সাসপেন্স থ্রিলার। তারপরই জানা যাবে, প্রত্যাশার ফলটি কতটা মধুর হবে।
[এবার কি বলিউড হার্টথ্রব রণবীর সিংয়ের নায়িকা ‘ভাইরাল’ প্রিয়া?]
সর্বশেষ খবর
-
‘তোমার বিয়েটা এবার তাড়াতাড়ি হোক’, দেব-শুভশ্রীর খুনসুটির মিমে মজে নেটভুবন
-
‘বিহারি’ বলেই জীবন নরক! সম্মান ফেরানোর জন্য বৈভবকে ধন্যবাদ লাস্যময়ীর
-
ধাক্কা ট্রাম্পের! ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ কংগ্রেসের নিম্নকক্ষে, ভোট দিলেন ২ রিপাবলিকানও
-
দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!
-
‘বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিনগুলি খুলুক’, বাংলা সিনেমার স্বার্থে বিজেপি সরকারকে আর্জি যিশুর