নিট কেলেঙ্কারি ইস্যুতে তরুণ প্রজন্মকে ‘আবর্জনা’ মন্তব্য করে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন কঙ্গনা রানাউত। চারিদিকে নিন্দার ঝড়। বিতর্কের সেই ছাই চাপা আগুনে ঘৃতাহুতি করলেন কৌতুকশিল্পী সুনীল পাল (Sunil Pal)। শব্দটা এক হলেও বিষয়টা সম্পূর্ণ আলাদা। সুনীলের নিশানায় হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘বিগ বস ২০ (Bigg Boss 20)।’ শোয়ের সঞ্চালক তথা সুপারস্টার সলমনকে (Salman Khan) সুনীলের পরামর্শ, এই শো অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। এই শো ‘আবর্জনার মতো।’
কেন আচমকা এমন মতপোষণ সুনীলের, যখন সলমন তাঁর শো মারফৎ প্রাক্তন ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে সতীর্থ থেকে ভক্ত সকলের কাছে প্রকৃত হিরো হয়ে উঠেছেন! ‘বিগ বস ২০’র ‘উইকেন্ড কা বার’-এ সলমন একেবারে ‘দাবাং’ স্টাইলে শার্ট খুলে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের জেরে লাগাতার কটাক্ষের শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে এযাবৎকাল সলমনের চেহারায় বয়সের ছাপ পড়েছে বলে সোশাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করছেন।
ব্যক্তিগত স্তরে হস্তক্ষেপ মোটেই মেনে নিতে পারেননি ভাইজান। আর ঠিক সেই কারণেই বিগ বসের ঘরে শার্ট খুলে নিজের ফিটনেস প্রদর্শন করেন। সেই সঙ্গে নাম না করে ক্যাটরিনার সমর্থনে বলেছেন, কারও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য বা ব্যক্তিগত আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয়। সকলে যখন সলমনের তারিফ করছেন তখন উলটো সুর সুনীলের গলায়। একটি অনুষ্ঠানে সুনীল প্রকাশ্যে জানান, সলমনের এই ঔদ্ধত্য মোটেই প্রশংসার যোগ্য নয়।

সুনীলের প্রতিক্রিয়া, “সলমনকে আমরা তৈরি করেছি। সলমন কিন্তু আমাদের তৈরি করেননি। আজ আমাদের সবার জন্যই সলমন তারকা। ওঁর শত শত সিনেমা দেখেছি বলেই আজ এই জায়গায় পৌঁছেছে। সলমন খান, অক্ষয় কুমার, শাহরুখ খান সকলেরই এটা বোঝা উচিত। আপনাদের বাড়বাড়ন্ত বেড়েই চলেছে।” কথোপকথনের এক পর্যায়ে সুনীল পাল অকপটে নিজের দাবি রাখেন, বিগ বসের মতো আবর্জনা একটি শো যত দ্রুত সম্ভব বন্ধ করে দেওয়া উচিত।
‘হনুমান অংশ’-এর প্রসঙ্গ টেনে ইন্ডাস্ট্রির রাঘব বোয়ালদের উদ্দেশে সুনীতের তোপ, “হনুমান অংশ দু’কোটি টাকায় তৈরি হয়ে পাঁচশো কোটি টাকা আয় করেছে। আর ৫০০ কোটি টাকায় তৈরি ছবি ৫০ কোটি টাকাও আয় করতে পারছে না। আপনাদের লজ্জা হওয়া উচিত। এত বড় তারকা যে আপনারা কর্পোরেট শ্রমিকদের কিনে নিয়েছেন। কর্পোরেট হাউসগুলোকে কিনে নিয়েছেন বলে ছোট প্রযোজকরা ছবি তৈরি করতে পারছেন না। হনুমানজি আর নিম করোলি বাবাজির কৃপায় আজ ‘হনুমান অংশ’ এত আয় করেছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী