সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবির নায়ক কে? সানি লিওন অভিনীত ছবিতে এমন প্রশ্নের উত্তর সচরাচর কোনও সিনেপ্রেমী জানতে চান না৷ জনপ্রিয় টিভি রিয়ালিটি শো বিগ বসে অংশ নেওয়ার পর বলিউডে অভিষেক হয়েছিল এই পর্নস্টারের৷ তারপর আর ফিরে তাকাতে হয়নি৷ জিসম টু, রাগিনী এমএমএস টু-এর মতো একের পর এক হিট ছবি ফ্যানদের উপহার দিয়েছেন বি-টাউনের হট অ্যান্ড সিজলিং নায়িকা৷ অত্যন্ত কম সময়ের মধ্যে হিন্দি সিনেমা জগতে নিজের জন্য একটা আলাদা জায়গা করে নিতে পেরেছেন তিনি৷

এখন তাঁর অগণিত ফ্যান৷ তাঁর এই জনপ্রিয়তা এবং সাফল্যের জন্য বিবিসি-র এবছরের সেরা ১০০ মহিলাদের তালিকায় স্থান পেয়েছেন সানি৷ যাঁরা অন্য মহিলাদের সাফল্যের দিশা দেখিয়েছেন, জীবনে নতুন কোনও চ্যালেঞ্জ নিতে অনুপ্রেরণা দিয়েছেন, সেই তালিকাতেই রয়েছে সানির নাম৷
বিবিসি-র এই তালিকায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা৷ ইঞ্জিনিয়ার, খেলোয়াড়, ব্যবসায়ী, ডিজাইনার-সহ নানা ক্ষেত্রের সফল নারীদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা৷ বিবিসি-র তরফে এমন সম্মান সানিকে যে নতুন করে কাজের আত্মবিশ্বাস জোগালো, তা আর আলাদা করে বলে দিতে হয় না৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার