সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাগিনি এমএমএস-টু ছবিতে ‘বেবি ডল’ অবতারে অনুগামীদের রাতের ঘুম উড়িয়েছিলেন সানি লিওন। এবার তিনি সামনে এলেন ‘বার্বি গার্ল’ হয়ে।
বলিপাড়ায় পা রেখেছেন বেশ কয়েক বছর। তাঁকে নিয়ে বিতর্কও কম হয় না। অতীতে পর্নস্টার ছিলেন। সানির সেই ইমেজকেই যেন বলিউডের ছবি নির্মাতারা নানাভাবে কাজে লাগিয়েছেন বারবার। ‘রাগিনি এমএমএস টু’-এ তাঁর চরিত্র বা আইটেম সংয়ে তাঁর উপস্থিতিই তার প্রমাণ। তবে সমালোচনা যাই হোক না কেন, রুপোলি পর্দায় নিজের সেরাটা দিতে কখনও পিছপা হন না সানি। আইটেম সংয়ে লাস্য ছড়ানোয় তাঁর জুড়ি মেলা ভার। তবে এবার শুধুই ক্ষণিকের উপস্থিতি নয়, ‘তেরা ইন্তজার’ ছবিতে আরবাজ খানের বিপরীতে নায়িকা হিসেবেই দেখা যাবে অভিনেত্রীকে। যে ছবির ট্রেলার ইতিধ্যেই সানি ভক্তদের মুখে হাসি ফুটিয়েছে। এবার নতুন গান ‘বার্বি গার্ল’-এ দর্শকদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়ালেন তিনি।
[বিকিনিতে বিশ্রাম সোনমের, ভিডিও ফাঁস করলেন বন্ধু স্বরা]
গোলাপি ছোট পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন ‘বার্বি গার্ল’ রূপী সানি। স্বাতী শর্মা এবং লিল গোলুর গানের এই ভিডিওতে সানি-আরবাজ কেমিস্ট্রিও বেশ রসালো। সম্প্রতি বাদশাহো, ভূমি’র মতো ছবিগুলিতে আইটেম গার্ল হিসেবেই দেখা গিয়েছিল সানিকে। তবে বেশিরভাগ ছবিতেই অল্প সময়ের জন্য পর্দায় দেখা দিয়েছেন নায়িকা। অবশ্য এতে তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এবার অনেকদিন পর হিন্দি ছবিতে নায়িকার ভূমিকায় তিনি। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক রাজীব ওয়ালিয়ার ছবি ‘তেরা ইন্তজার।’ আর নতুন গানে সানি ফের বুঝিয়ে দিলেন বেবি ডল হোক কিংবা বার্বি গার্ল, সব অবতারেই তিনি অনন্য।
[দিনভর নজরে রেখে রাতে ডাক, যৌন হেনস্তা প্রসঙ্গে সরব স্বরা]
সর্বশেষ খবর
-
নার্স মৃত্যুর তদন্তে গড়িমসি! ‘যেন থানায় না যেতে হয়’, পুলিশকে ‘ধমক’ মন্ত্রী অশোকের
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি
-
অস্ত্র ছেড়ে সস্ত্রীক ঘরে আসুক, ১৪ বছর পর মাওবাদী ছেলেদের কাছে আর্জি দুই পরিবারের
-
আত্মত্যাগকে মর্যাদা! মুকুটমণিপুরে বিশ্ব বাংলা গ্লোবের জায়গায় বসছে সিধু-কানুর মূর্তি
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের