সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা জাগিয়েও, দর্শকদের নিরাশ করেছিলেন আমির খান৷ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল তারকাখচিত ‘ঠাগস অফ হিন্দোস্তান’৷ ঠিক তারপরই নতুন সিদ্ধান্ত নিলেন আমির খান৷ বছরের শেষ দিনে একেবারে টুইট করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন মিস্টার পারফেকশনিস্ট৷ নতুন বছরে নাকি তাক লাগাতে চলেছেন আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও৷ বক্স অফিসে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ভরাডুবির পরই দর্শকদের জন্য এই ভাবনা তাঁর৷ আর এই সিদ্ধান্তে আমির সঙ্গে পেয়েছেন এবার স্ত্রী কিরণ রাওকে৷
স্ত্রীর সঙ্গে সময় কাটানো নাকি শুটিং, বর্ষশেষে কী প্ল্যান আয়ুষ্মানের?
সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন আমির খান৷ সেই ভিডিওতেই নতুন খবরটা জানিয়েছেন তিনি৷
#MeToo নিয়ে মুখ খুলে সমালোচনার শিকার রানি, কিন্তু কেন?
আমির জানিয়েছেন, ‘‘২৬ জানুয়ারি আমার আর কিরণের তৈরি করা একটি ছবি মুক্তি পেতে চলেছে স্টার প্লাসে৷ যা কিনা একেবারে নতুন এক্সপেরিমেন্ট৷ এই ছবি আমাদের মনের খুব কাছের৷ এই ছবির সঙ্গে আমি ও কিরণ পুরোপুরি যুক্ত৷’’ এই ছবিতে থাকবে ‘দিল পে লাগেগি, তভি বাত বানেগি’ এই সংলাপটিও৷ টুইটারে প্রকাশিত ভিডিওয় সেকথা জানান অভিনেতা৷
Hey guys, our next film from AKP is premiering on @StarPlus, on 26th Jan at 11am. It’s something that Kiran and I have produced, and which we are very close to. #RubaruRoshni. Directed by @content_rules
Don’t miss it.
Love.
a. pic.twitter.com/TVNEiXWehL— Aamir Khan (@aamir_khan) December 31, 2018
সুস্থ আছেন কাদের খান, মৃত্যুর গুজব ওড়ালেন ছেলে
কী থাকবে আমিরের এই নতুন ছবিতে? এই প্রসঙ্গে সেভাবে কিছু বলেননি আমির৷ তবে কানাঘুষো শোনা যাচ্ছে, আমিরের নতুন ছবিতেও থাকবে সামাজিক বার্তা৷ ‘রং দে বাসন্তী’-এর সঙ্গে নয়া ভাবনার মিল রয়েছে বলেও গুঞ্জন বি-টাউনে৷ তবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানাননি অভিনেতা৷ তাঁর একটাই বক্তব্য, ‘‘নতুন ভাবনা তাঁর মনের অত্যন্ত কাছের৷’’ কিরণকে পাশে না পেলে একাজ হয়তো সম্ভব হত না বলেও জানান মিস্টার পারফেকশনিস্ট৷
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ