সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় রোহিত সেনের (Rohit Sen) জীবনকে দুর্বিসহ করে তুলেছে জুন আন্টি (June Aunty)। জুনের ফন্দিতে রোহিত সেনের প্রাণ যেন ওষ্ঠাগত। তবে ধারাবাহিক ‘শ্রীময়ী’র (Shrimoyee)অন্দরে জুন বনাম রোহিতের গোলযোগ থাকলেও, বাস্তবে কিন্তু ‘রোহিত’ ওরফে অভিনেতা টোটা রায় চৌধুরীর (Tota Roy Choudhury) সঙ্গে দারুণ বন্ধুত্ব ‘জুন আন্টি’ ওরফে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর (Ushasie Chakraborty)। আর সেই বন্ধুত্বেরই ঝলক পাওয়া গেল টোটার জন্মদিনে।
শুক্রবার ৪৫-এ পা দিলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। জন্মদিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির প্রায় সবাই। তবে একটু হটকে উপায়ে টোটাকে বার্থডে উইশ করে ফেললেন উষসী। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে জন্মদিনের সুবাদে নিজেদের বন্ধুত্বের উদযাপন করলেন টোটা ও ঊষসী।
[আরও পড়ুন: একসঙ্গে ছবি দিয়ে ফের ট্রোলড নুসরত, শ্রাবন্তী, তনুশ্রী, ‘রতনে রতন চেনে’ মন্তব্য নেটিজেনদের]
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে ঊষসী লিখলেন, শুভ জন্মদিন টোটা রায় চৌধুরী। তোমার সঙ্গে কাজ করা এবং তোমাকে কাছ থেকে চেনাটা সত্যিই আনন্দের। শ্রীময়ীর গোটা টিমের সঙ্গে একটা পুরনো ভিডিও শেয়ার করলাম। তোমার সুস্থতা ও সুখ কামনা করি। জন্মদিন শুভ হোক।
টোটা রায় চৌধুরীর জন্মদিনে ঊষসীর শেয়ার করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ভাইরাল। পর্দায় রোহিত সেন হয়ে টোটা এবং জুন আন্টি ঊষসীর লড়াই থাকলেও, বাস্তবে যে তাঁরা দারুণ বন্ধু তা দেখে আপ্লুত অনুরাগীরা।
View this post on Instagram
ধারাবাহিক ‘শ্রীময়ী’ ছাড়াও সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদা সিরিজে প্রশংসিত হয়েছিলেন টোটা। ফেলুদা রূপে টোটার অভিনয় দেখে আপামর বাঙালি নস্ট্যালজিয়াতে ভেসে গিয়েছিল। টোটাকে নিয়ে ফেলুদা সিরিজের নতুন সিজনও আসবে জলদি।
[আরও পড়ুন: ‘ফেলনা’ সিরিয়াল নিয়ে ছড়াচ্ছে ভুয়ো খবর, প্রতিবাদে সোচ্চার অভিনেত্রী রোশনি]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া