Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Ahona Dutta

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতেই অ্যাঞ্জিওগ্রাম, কেমন আছেন অহনার স্বামী?

অহনা জানিয়েছেন, 'সন্ধ্যা ছ'টায় আবার চিকিৎসকের কাছে যাব। তারপর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা বোঝা যাবে।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৭:০৬

options
link
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতেই অ্যাঞ্জিওগ্রাম, কেমন আছেন অহনার স্বামী? zoom
কেমন আছেন অহনার স্বামী? ছবি: ফেসবুক
Advertisement

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। অভিনেতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মঙ্গলবার থেকে স্টুডিওপাড়ায় কর্মবিরতির ঘোষণা। এর মাঝেই অভিনেত্রী অহনা দত্তর পরিবারেও বিপদের কালো মেঘ। আচমকা অসুস্থ হয়ে পড়েন স্বামী দীপঙ্কর রায়। এইরকম টালমাটাল পরিস্থিতিতে যেন একেবারে দিশেহারা অহনা। তবে রবিবার বেশ খানিকটা সুস্থ থাকায় দীপঙ্করকে বাড়ি ফিরিয়ে এনেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটালকে অহনা (Ahona Dutta) জানিয়েছেন, “এখন শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। আপাতত ওকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। অ্যাঞ্জিয়োগ্রাম হয়েছে তবে এখনও কিছু রিপোর্ট আসা বাকি। আজ সন্ধ্যা ছ’টায় আবার চিকিৎসকের কাছে যাব। তারপর চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা বোঝা যাবে।”

Advertisement

কাজের অতিরিক্ত চাপের কারণেই অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর? এই প্রসঙ্গে অহনার বক্তব্য, “না, একেবারেই তা নয়। কোনওরকম শারীরিক অসুস্থতাও ছিল না। হঠাৎ করে কেন সুগার ফল করে গেল সেটাই বুঝতে পারছি না। সেই সঙ্গে রক্তচাপও বেড়ে গিয়েছিল। শনিবার তো আমি শুটিং করছিলাম। বাড়িতে শ্বশুরমশাই, আমার মেয়ে মীরা আর ওকে দেখাশোনার জন্য একজন সহায়িকা ছাড়া আর কেউ থাকে না। পরিস্থিতি বেগতিক দেখে বাবা স্থানীয় একটা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ওখানে ওকে অক্সিজেন দিয়েছিল। আমি খবর পেয়ে বাড়ি এসে সঙ্গে সঙ্গে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানেই ওঁর অ্যাঞ্জিওগ্রাম হয়।”

বাবাকে একদিন না দেখে ছোট্ট মীরার নিশ্চই কষ্ট হয়েছে? সঙ্গে সঙ্গে অহনা বলেন, “ও খুবই ছোট মুখে কিছু বলতে পারে না। তবে বাবাকে ছাড়া যে ওর কষ্ট হয়েছে সেটা বুঝতে পেরেছিলাম। কাল ওকে বাড়ি আনার পর বাবাকে দেখে একেবারে আনন্দে আত্মহারা…।”

দীপঙ্করের অসুস্থতার জন্য রবিবারও শুটিং থেকে ছুটি নিয়েছিলেন। একা হাতে সবটা সামলাতে গিয়ে প্রয়াত অভিনেতার প্রকৃত বিচারের দাবিতে পথে নামতে পারেননি। সেই জন্য একটা আক্ষেপ সারাজীবন থেকে যাবে বলে জানিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.