Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
পায়েল রোহাতগি

গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেপ্তার হওয়ার একদিন পর জামিন পায়েল রোহাতগির

২৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছিল অভিনেত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৯, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৯, ২১:০৫

options
link
গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেপ্তার হওয়ার একদিন পর জামিন পায়েল রোহাতগির zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিনে ছাড়া পেলেন বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগি। ২৫ হাজার টাকা করে দু’টি বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার রাজস্থানের বুন্দি জেলা আদালত এই নির্দেশ দেয়। সোমবার গান্ধী পরিবারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে তাঁর ২৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছিল।

নেহেরু পরিবারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল অভিনেত্রী পায়েল রোহাতগিকে। তথ্য ও সম্প্রচার আইনের আওতায় তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। সোমবার আদালত তাঁর আট দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ২৪ ডিসেম্বর পর্যন্ত জেলে কাটাতে হত পায়েলকে। এমনকী তাঁর জামিনের আবেদনও নাকচ হয়ে যায়। অভিনেত্রীর আইনজীবী ভূপেন্দ্র সাকসেনা এরপর ফের নতুন করে একটি জামিনের আবেদন করেন বুন্দি জেলা আদালতে। তার ভিত্তিতেই মঙ্গলবার জামিন পান পায়েল। এর জন্য তাঁকে মোট দু’টি বন্ড দিতে হয়। প্রতিটি বন্ড ২৫ হাজার টাকার।

Advertisement

[ আরও পড়ুন: গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, জেল হেফাজত অভিনেত্রী পায়েল রোহাতগির ]

অভিযোগ, ৬ ও ২১ সেপ্টেম্বর পায়েল তাঁর সোশ্যাল মিডিয়ায় মতিলাল নেহরু, জওহরলাল নেহরু-সহ গান্ধী পরিবারের বিরুদ্ধে একটি অশোভন পোস্ট দেন। সেইসঙ্গে একটি ভিডিও ছিল। অভিনেত্রীর ওই পোস্ট ভাইরাল হওয়াতেই বুন্দি সদর থানায় যুব কংগ্রেস সভাপতি চারমেশ শর্মা তথ্য-প্রযুক্তি আইনের আওতায় অভিযোগ দায়ের করেন পায়েলের বিরুদ্ধে। চারমেশ শর্মার দাবি, ওই ভিডিওতে এমন কিছু বার্তা দেওয়া হয়েছে, যা থেকে অশান্তিমূলক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়াও সেখানে ভারতের দুই খ্যাতনামা পরিবারকে নিয়ে অনেক অশ্লীল ইঙ্গিত করেছিলেন ওই অভিনেত্রী। সমাজে মহিলাদের অবস্থান এবং চারিত্রিক বিষয় নিয়েও অনেক প্রশ্ন তোলা হয়েছে সংশ্লিষ্ট ভিডিওতে।

যুব কংগ্রেস সভাপতি চারমেশ শর্মার অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। সূত্রের খবর, ডিসেম্বরের শুরুতেই পায়েলের কাছে ফের আইনি নোটিস পাঠানো হয়েছিল। তবে কোনওরকম গা করেননি তিনি। এবার পুলিশকে সহায়তা না করার অভিযোগেই বুন্দি সদর থানার পুলিশ রবিবার সকালে তাঁর বাড়ি থেকে আটক করে অভিনেত্রীকে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

[ আরও পড়ুন: গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য, আটক বলিউড অভিনেত্রী পায়েল রোহাতগি ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.