সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মে মাসে দ্বিতীয় ধাপের লিভার ক্যানসার ধরা পড়ে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের। এরপর দীর্ঘ চিকিৎসার পর বেশ কিছুটা সুস্থ হয়ে ফিরে আসেন তিনি। টানা এগারো দিন জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন দীপিকা। তখন খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললেও, ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি চিন্তার ভাঁজ ফেলছে।
হাসপাতাল থেকে ফিরে আসার কিছুদিন পড়ে গত জুলাই মাস থেকে শুরু হয় দীপিকার টার্গেটেড থেরাপি। এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে তিনি যে বেশ চিন্তিত তা জানিয়েছিলেন আগেই। এই চিকিৎসা পদ্ধতি বেশ জটিল। এর মাঝেই হঠাৎ ভাইরাল ফিভারে আক্রান্ত হন তিনি। সাম্প্রতিককালে নিজের একটি ভ্লগে দীপিকা জানান, “শরীর আচমকাই খুব খারাপ। আমার স্বাস্থ্যের অবনতি হয়েছে। কড়া ওষুধ চলছে। আমি একদমই ভালো নেই। আশা রাখি খুব তাড়াতড়ি সেরে উঠব।”
হিন্দি ছোটপর্দার চেনা মুখ দীপিকা। প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে ভোপালে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। বিয়ের পর থেকে বারবার বিতর্কে জড়িয়েছেন। কোলের সন্তান ছোট্ট রুহানকে নিয়ে সুখের সংসার তাঁদের। তারই মাঝে এই দুঃসংবাদে স্বাভাবিকভাবেই মনখারাপ তাঁর অনুরাগীদের। কোলের সন্তান। এখনও সে স্তন্যপান করে। মাকে ছাড়া যেন একমুহূর্তও চলে না একরত্তির। আর এরই মাঝে অভিনেত্রীর জীবনে নানা বিপত্তি রীতিমতো দুঃসময় ঘনিয়ে এনেছে।
সর্বশেষ খবর
-
তারাতলাকাণ্ডে ধৃত কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ
-
‘জোড়াফুলেই লড়ব’, প্রতীক-যুদ্ধে ঋতব্রতর ‘বাপের সম্পত্তি’র পালটা মমতাপন্থী সাংসদ কল্যাণের
-
ন্যাশনাল ক্রাশ! কেন ইচ্ছা থাকলেও বিয়ে করতে পারেননি প্রেসিডেন্ট মুর্মুর প্রাক্তন এডিসি ঋষভ?
-
তৃণমূলের প্রতীক কার, কালীঘাট ও ঋত শিবিরের বক্তব্য শুনে কোন সিদ্ধান্তের পথে কমিশন?
-
‘আমরা কি বৈভবের মতো প্রতিভা তৈরি করতে পেরেছি?’, পাক ক্রিকেটের বেহাল দশায় ক্ষুব্ধ আক্রম