সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের অডিশনের নামে বড়সড় ফাঁদ। সকলকে এবিষয়ে সতর্ক করলেন হিন্দি টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় প্রযোজক একতা কাপুর। বুধবার নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে তিনি জানান যে, তাঁর প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্মসের নামে একটি ভুয়ো সংস্থা অডিশন নিচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক করেন একতা।
একইসঙ্গে এদিন ওই পোস্টে তিনি লেখেন, ‘বালাজি টেলিফিল্মস লিমিটেড সবাইকে এ বিষয়ে অবগত করছে যে, বিশাল অ্যান্ড পূজা নামে একটি ভুয়ো সংস্থার ছত্রছায়ায় বালাজি টেলিফিল্মসের নাম করে পূজা নামে এক ব্যক্তি অডিশন নিচ্ছেন বলে জানা গিয়েছে। এ খবর একেবারেই সত্যি নয়। ওই সংস্থার সঙ্গে বালাজি টেলিফিল্মসের কোনও যোগাযোগ নেই।’
View this post on Instagram
একতা আরও লেখেন, ‘বালাজি টেলিফিল্মসের যে কোনও অডিশন আমাদের সংস্থার তরফে নেওয়া হয় এবং তার জন্য কোনও নির্দেশিকা দেওয়া হলে তা আমাদের অফিশিয়াল সোশাল মিডিয়া পেজেই দেওয়া হয়। আমরা সঠিক ট্যালেন্ট খুঁজে নিতে সর্বদা আমাদের সবটুকু দিয়ে খোঁজ চালাই। তাই আমাদের সংস্থার নাম ভাঙিয়ে কোনও ভুয়ো সংস্থা এমন কাজ করলে তা থেকে বিরত থাকুন।’
সর্বশেষ খবর
-
প্রাণহানির পর টনক নড়ল! কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের হোটেলগুলির ‘স্বাস্থ্যে’ নজর প্রশাসনের
-
বিশালের চওড়া হাতে টাইব্রেকারে জয়ী মোহনবাগান, ডুরান্ড ফাইনালে ফের ডার্বি
-
যন্তরে মন্তরে অতিরিক্ত বলপ্রয়োগে অভিযুক্ত পুলিশ, খতিয়ে দেখতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট
-
‘দিল্লিতে জেএনইউ, বাংলায় জেইউ’, যাদবপুরকে ‘শহুরে নকশালদের আঁতুরঘর’ বললেন অর্জুন সিং
-
হোমওয়ার্ক করেনি বলে লাঠি দিয়ে মার শিক্ষিকার, ক্লাসেই চিরঘুমে ঢলে পড়ল ৬ বছরের পড়ুয়া!