সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সফর শেষ, আরেক সফর শুরু। ছোটপর্দার যাত্রা শেষ হতেই ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) বড়পর্দার অভিযান শুরু। দেবের ‘প্রধান’ ছবিতে দেখা যাবে তাঁকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় বেশ বোল্ড মেজাজেই রয়েছেন অভিনেত্রী।

বিন্দাস ফটোশুট করেছিলেন সৌমিতৃষা। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লেখেন, “কেন তুমি এত হট?”, আরেকজন আবার লেখেন, ” সৌমিতৃষা সবার আগে তুমি… সত্যিই রানি.. তোমার সুন্দর মন আর পেশাদারিত্বের জন্য তোমায় সবাই ভালবাসে।”


[আরও পড়ুন: হাত স্তনে, মুখে টমেটো, উরফি নয়া ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া]
নীল সাহার স্টাইলে সেজেছেন সৌমিতৃষা। অভিনেত্রীর মেকআপ করেছেন ভাস্কর বিশ্বাস। ছবিগুলি তুলেছেন সায়ন্তন দত্ত। দেখে মনে হচ্ছে এবার বড়পর্দার জন্যই নিজেকে তৈরি করছেন সৌমিতৃষা। তাতেই উষ্ণ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।
View this post on Instagram
প্রসঙ্গত, আগস্ট মাসে ‘প্রধান’ সিনেমার শুটিং শুরু। এর আগে সংবাদ প্রতিদিনের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই দেবের সিনেমা দেখেছেন। আঁচল উঁড়িয়ে শুটিংয়ের দৃশ্যে তিনিও স্বপ্ন দেখতেন একদিন এভাবেই সিনেমায় কাজ করবেন। সেই স্বপ্ন এতদিনে পূরণ হল। “এটুকু বলতে পারি, আশাহত করব না”, বলছিলেন অভিনেত্রী।
[আরও পড়ুন: আগাম বুকিংয়ে চমক, ভারতে প্রায় ২৫০০ টাকায় বিক্রি হল ‘ওপেনহাইমার’ ছবির টিকিট!]
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ