রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির বিচারের দাবিতে ‘জাস্টিস ফর রাহুল’ প্রতিবাদে শামিল হয়েছিলেন জীতু কামাল। সেদিন রাহুলের ছবির পাশে নিজের ছবি রেখে তাতে মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেতা। এহেন শোকযাপনের জন্য অবশ্য গোড়া থেকেই কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে জীতুকে। কেউ সস্তার প্রচার বলে কটাক্ষ করেছেন তো কেউ বা ফুটেজখোর আক্রমণ শানিয়েছেন অভিনেতার উদ্দেশে। এবার ধারাবাহিকের সহ-অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পায়েল দে। পালটা জবাব ছুড়েছেন জীতুও।
“বলছি, উনি কি নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিতে ভুলে গিয়েছিলেন? না একটু জানতে ইচ্ছে হল আর্টিস্ট ফোরামের একজন কর্মী আর রাহুলদার বোন হিসেবে।”
আরও পড়ুন:
প্রকাশ্যে জীতু-পায়েলের এহেন কাদা ছোড়াছুড়ি নিয়ে শুক্রবার রাত থেকেই সরগরম সোশাল পাড়া। এইমুহূর্তে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে ‘আর্য’ জীতুর প্রাক্তন স্ত্রী ‘রাজনন্দিনী’র ভূমিকায় অভিনয় করছেন পায়েল দে। সেই সহ-অভিনেতার বিরুদ্ধেই ‘পোশাকি প্রতিবাদে’র অভিযোগ আনলেন অভিনেত্রী। এক ফেসবুক পোস্টে জীতুর নামোল্লেখ না করেই তোপ দেগেছেন পায়েল দে। যে পোস্ট নিয়ে টলিপাড়ার অলিন্দে তো বটেই এমনকী নেটভুবনেও দাবানল! ঠিক কী লেখেন ‘চিরদিনই…’ সিরিয়ালের ‘রাজনন্দিনী’? প্রতিবাদী মিছিলের দিন রাহুলের যে সাদাকালো ছবির পাশে জীতু নিজের ছবি রেখে মালা পরিয়েছিলেন, সেই ছবি ভাগ করে নিয়েই পায়েলের পোস্টে উল্লেখ, “দাদা গো, তোমার এই ছবিটায় মালা পরানো হয়েছিল। ওটা টেকনিশিয়ান স্টুডিওর গাছতলায় পড়ে ছিল। যিশুদা (সেনগুপ্ত) আর ইন্দ্রাশিস (রায়) সেটা সযত্নে ফোরামের অফিসে রেখে দিয়েছে। বলছি উনি কি নিজের ছবির সাথে রাহুলদার ছবিটা নিতে ভুলে গিয়েছিলেন? না একটু জানতে ইচ্ছে হল আর্টিস্ট ফোরামের একজন কর্মী আর রাহুলদার বোন হিসেবে।”

“জীতু নামের ছেলেটিকে যেদিন দেখতে পাব, বুঝিয়ে দেব আমাদের রাহুলদাকে মালা দেওয়ার যোগ্যতা ওর নেই। ভগবান করুক ওর মুখটা না দেখতে হয় কোনোদিন আমাকে। ছিঃ!”
পায়েলের পোস্টে রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী থেকে রূপালী ভট্টাচার্য-সহ অনেকেই সায় দিয়ে জীতুকে খোঁচা দিয়েছেন। মন্তব্য বাক্সে জ্বলজ্বল করছে মৌসুমী ভট্টাচার্যের আক্রমণাত্মক মন্তব্যও। দিনকয়েক আগেই যাঁর সঙ্গে সোশাল তরজায় জড়িয়েছিলেন জীতু কামাল। মৌসুমীর মন্তব্য, “জীতু নামের ছেলেটিকে যেদিন দেখতে পাব, বুঝিয়ে দেব আমাদের রাহুলদাকে মালা দেওয়ার যোগ্যতা ওর নেই। ভগবান করুক ওর মুখটা না দেখতে হয় কোনোদিন আমাকে। ছিঃ!” এহেন কটাক্ষ, সমালোচনা নজর এড়ায়নি অভিনেতার। পালটা পর্দার প্রাক্তন স্ত্রী ‘রাজনন্দিনী’কে জবাব ছুড়েছেন তিনিও।
“আমার ছবিটা রেখে এসেছিলাম যাতে আমার কমপ্লেনের কথাটা আপনাদের মনে থাকে। তাই জন্যেই আর্টিস্ট ফোরামের অফিসের নিচেই রেখে এসেছিলাম। দু’দিন পরও আমি টেকনিশিয়ানে যাই, আমি কিন্তু ছবিটা আর্টিস্ট ফোরামে দেখিনি। ইলেকট্রিক বক্সের উপর…।”
পায়েলের উদ্দেশে জীতুর বিদ্রুপবাণ, “আমি, আমার আর রাহুলদার ছবিটা রেখে এসেছিলাম। কারণ আমি জানি মৃত মানুষের ছবি ফোরামের চোখে আগে পড়ে। আর আমার ছবিটা রেখে এসেছিলাম যাতে আমার কমপ্লেনের কথাটা আপনাদের মনে থাকে। তাই জন্যেই আর্টিস্ট ফোরামের অফিসের নিচেই রেখে এসেছিলাম। দু’দিন পরও আমি টেকনিশিয়ানে যাই, আমি কিন্তু ছবিটা আর্টিস্ট ফোরামে দেখিনি। ইলেকট্রিক বক্সের উপর থাকতে দেখি। তা আজ হঠাৎ কথাটা তুললেন, নিশ্চয়ই আপনাদের উপর কারও নির্দেশ আছে। করুন, বলুন অসুবিধা নেই। চোখ তো একদিন নিশ্চয়ই খুলবে আপনারও। আর আপনার মতো আক্রমণ যে আরও আসবে সেটা আমি জানতামই, আগেই বলেছি। অসুবিধা নেই। আমি আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আপনিই ঠিক, আমার অভিযোগ করাটা ভুল। কখনও কোনও প্রোডিউসার অভিযোগ করলে, দিনের দিন ডেকে পাঠাবেন কেমন, ভর্ৎসনা করার জন্য। আপনি প্রতিবাদী, শিক্ষিতা এবং সম্মানের যোগ্য। আমার প্রতিবাদ যদি আপনাকে কোনভাবে ব্যথা দিয়ে থাকে, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমাপ্রার্থী।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও