সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে করোনা আতঙ্কে শুটিং, উপরন্তু, ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের ‘মুখ’ তিনি… হাজারো ব্যস্ততার মাঝেই ছাত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। আজ ‘রানি মা’র রেজাল্ট বেরিয়েছে। সকাল থেকেই বুকে যে ধুকপুকানি ছিল না, এমনটা নয়! ‘রাণী রাসমণি’ ধারাবাহিকের টিমের সকলেই মুখিয়ে ছিলেন দিতিপ্রিয়ার (Ditipriya Roy) রেজাল্টের জন্য। কারণ, ছাত্রী হিসেবে দিতিপ্রিয়া যে বেশ ভাল, তা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন।
অবশেষে বিকেল ৪টে নাগাদ অপেক্ষার অবসান ঘটল। বেরল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। তা কত পেলেন অনুরাগীদের প্রিয় রানি মা? জানতে নিশ্চয় ইচ্ছে করছে! উচ্চ মাধ্যমিকে অভিনেত্রীর মোট প্রাপ্ত নম্বর ৮২ শতাংশ অর্থাৎ A+, এখানেই শেষ নয়, লেটার মার্কস পেয়েছেন তিনটি বিষয়ে- ইংরেজি, এডুকেশন এবং মিউজিকে। অন্যান্য বিষয়েও নম্বর ভাল। জনপ্রিয় ধারাবাহিকের মূল চরিত্রে শুটিংয়ের চাপ, উপরন্তু দ্বাদশ শ্রেণির পড়াশোনা, এই দুটো একসঙ্গে সামলানো যে বেশ কঠিন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না! কিন্তু দিতিপ্রিয়া শুটিংয়ের সঙ্গে পড়াশোনাও যেভাবে সমান তালে সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
[আরও পড়ুন: বিদ্যুতের বিল বিভ্রাটে জেরবার অঙ্কুশও! CESC-কে একহাত নিলেন ক্ষুব্ধ অভিনেতা]
সেটের সকলেই দেখতেন যে, কাজের ফাঁকে কখনও কখনও দিতিপ্রিয়া কীভাবে মুখ গুঁজে বসে থাকতেন বইয়ে! কাজেই তাঁর এরকম সাফল্য তো আশাতীত নয়, বরং সকলেই জানতেন যে, তাঁদের আদরের রানি মা দিতি পরীক্ষায় ভাল ফল করবেন।
উচ্চ মাধ্যমিকের সময় এককথায় নাওয়া-খাওয়ার সময় ছিল না অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের। সিট পড়েছিল বালিগঞ্জের বিএসএস স্কুলে। পারলে পরীক্ষা দিয়ে সেখান থেকেই রাণী রাসমণি ধারাবাহিকের সেটে ছুটেছেন। কারণ, তিনি ছাড়া যে সেট অন্ধকার! আর এতসবের মাঝেও আশি শতাংশের উপর নম্বর। প্রশংসনীই বটে!
[আরও পড়ুন: লকডাউনে কাজ খুইয়ে ফুটপাতে পাউরুটি, বিস্কুট বিক্রি করছেন তরুণী সংগীতশিল্পী]
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু