সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় ঝড় তুলেছেন আগেই৷ এবার পালা ছোটপর্দায়৷ বুঝতে পারছেন না তো কার কথা বলছি৷ তবে এবার খোলসা করেই বলা যাক৷ রাজ ঘরনি শুভশ্রীর কথা বলা হচ্ছে৷ খুব শীঘ্রই ছোটপর্দায় অভিষেক হবে তাঁর৷তবে কোনও মেগা সিরিয়ালে না, রিয়ালিটি শো-তে এক্কেবারে বিচারকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে৷
[‘নিজের শিকড়কে ভুলে যেও না’, প্রিয়াঙ্কাকে খোঁচা করিনার]
স্টার জলসার রিয়ালিটি শো ‘এবার জমবে মজা’৷ এটি খুদেদের প্রতিভা তুলে ধরার একটি প্ল্যাটফর্ম৷ আগামী ২৪ ফেব্রুয়ারি ওই রিয়ালিটি শো-তে দর্শকদের জন্য রয়েছে একগুচ্ছ চমক৷ শোনা যাচ্ছে, তাতেই বিচারকের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে৷ এই প্রথমবার কোনও রিয়ালিটি শো-তে দেখা যাবে অভিনেত্রীকে৷ এছাড়াও দেখা যাবে শিলাজিৎকে৷ তিনিও বিচারকের ভূমিকাই পালন করবেন৷ থাকছেন বিশ্বনাথ বসুও৷ ইতিমধ্যেই রিয়ালিটি শো-র শুটিং শেষ হয়ে গিয়েছে৷ শুটিংয়েও কচিকাঁচাদের সঙ্গে নাকি চুটিয়ে মজা করেছেন শুভশ্রী, শিলাজিৎ এবং বিশ্বনাথ৷ কখন, কীভাবে যে গোটা টিম সব কাজ সেরে ফেলল, তা নাকি বুঝতেই পারেননি কেউ৷ শিশুদের সঙ্গে ঠিক কীভাবে মজা করলেন বিচারকেরা, তা চাক্ষুস করার জন্য আপনাকে আর দুদিন অপেক্ষা করতেই হবে৷
[প্রাকৃতিক সুরক্ষার পাঠ দিতে টেলিভিশনে আসছেন জিম সারভ]
পড়াশোনার চাপে যত দিন যাচ্ছে শৈশব হারিয়ে যাচ্ছে কচিকাঁচাদের৷ তারা ভুলে যাচ্ছে ঠাকুরমার ঝুলি কিংবা রূপকথার গল্প৷ পরিবর্তে সারাক্ষণ ব্যাগের বোঝা কিংবা স্মার্টফোনে মজে রয়েছে শিশুমন৷ কিন্তু শৈশবকে হারিয়ে যেতে দিতে নারাজ স্টার জলসা কর্তৃপক্ষ৷ তাই তো কচিকাঁচাদের কথা ভেবে সপ্তাহান্তে স্টার জলসায় শুরু হচ্ছে ‘ঠাকুরমার ঝুলি’৷ ঠাকুরমার ভূমিকায় দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে৷ আপাতত জোরকদমে চলছে শুটিং৷ এর আগে রূপকথার গল্প নিয়ে তৈরি মেগা সিরিয়াল টিআরপির দৌড়ে বাজিমাত করেছে৷ কিন্তু বর্তমান সময়ে ‘ঠাকুরমার ঝুলি’ আদৌ খুদে দর্শকদের মন জয় করতে পারে কি না, সেটাই এখন দেখার৷
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান