Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
মোহনা

মন্ত্রীর ঘরনি হলেন টেলি অভিনেত্রী মোহনা, সোশ্যাল মিডিয়ায় ফাঁস ছবি

১৪ ফেব্রুয়ারি গোয়ায় আংটি বদল করেন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০১৯, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০১৯, ১৮:১২

options
link
মন্ত্রীর ঘরনি হলেন টেলি অভিনেত্রী মোহনা, সোশ্যাল মিডিয়ায় ফাঁস ছবি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে হয়ে গেল ‘ইয়ে রিশতা কেয়া কহেলাতা হ্যায়’-এর কীর্তি গোয়েঙ্কা। তবে অভিনেত্রী কোনও অভিনেতা বা ব্যবসায়ীকে বিয়ে করেননি। সাধারণত রুপোলি পর্দার মানুষ কোনও সেলিব্রিটি বা ব্যবসায়ীকে বিয়ে করেন। কিন্তু পর্দায় কীর্তি বিয়ে করেছেন উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রীকে।

কীর্তির আসল নাম মোহেনা কুমারী সিংহ। ছোটপর্দায় তিনি পরিচিত মুখ। ১৪ অক্টোবর হরিদ্বারে বিয়ে করেন তিনি। পাত্র উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী সুরেশ রাওয়াত। তবে বাগদান হয়ছিল এবছরের গোড়াতেই। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস দিবসের দিন গোয়ায় এক অত্যন্ত গোপন অনুষ্ঠানে আংটি বদল করেছিলেন তাঁরা।

Advertisement

[ আরও পড়ুন: কলকাতা-মুম্বই ছাড়িয়ে এবার দক্ষিণে পাড়ি, মালয়ালম শোয়ে গান গাইলেন রানু ]

তবে মোহেনা বা সুরেশ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি আপলোড করেননি। বিয়েটা গোপনই রাখতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেলেবদের বিয়ে কী আর গোপন থাকে? অনুরাগীরাই পোস্ট করে দিয়েছে তাঁদের ছবি। বিভিন্ন ফ্যান ক্লাবের পেজে ঘুরে বেড়াচ্ছে তাঁদের ছবি। সেখানে গিয়েছে লাল আর সোনালি রঙের লেহেঙ্গায় সেজেছেন মোহেনা। তিনি যে সত্যিই রাজকুমারী, তা তাঁর রাজবেশেই স্পষ্ট। মোহনার বাবা পুষ্পরাজ সিংহ মধ্যপ্রদেশের রেওয়ার রাজা। এখন অবশ্য সেই রাজাও নেই, রাজপাটও নেই। কিন্তু শরীরে তো রাজকীয় রক্তই বইছে। বধূর সাজে সেই উজ্জ্বলতাই যেন ফুটে উঠেছে। সঙ্গে ছিল রাজওয়াড়ার গয়না। ফলে সৌন্দর্য যেন আরও বেশি করে ধরা পড়ছিল মোহনার সাজে। অন্যদিকে সুরেশ সেজেছিলেন আইভরি রঙের শেরওয়ানিতে। রাজপুত নিয়ম রীতি মেনে অগ্নিকুণ্ডের সামনে শপথ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন ওই জুটি। সম্পন্ন হল আরও এক রাজকীয় বিয়ের অনুষ্ঠান। 

[ আরও পড়ুন: বিয়ে করছেন টেলি অভিনেত্রী দেবপর্ণা, জানেন কার সঙ্গে? ]

মোহনার বাবা চাননি অভিনয় করুক মেয়ে। কিন্তু মা পাশে ছিলেন। সেই ভরসাতেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন মোহনা। অংশগ্রহণ করেন এক জনপ্রিয় ডান্স রিয়েলিটি শোয়ে। সেখান থেকেই যাত্রা শুরু। এর পর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক আসতে থাকে অফার। রাজকুমারী হয়ে ওঠেন অভিনেত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.