প্রিয়ক মিত্র: এই মুহূর্তে দেশ উত্তাল কৃষক আন্দোলন (Farmers’ Protest)নিয়ে। দেশের বিনোদন জগৎ থেকেও কৃষি বিক্ষোভের সমর্থন এবং বিরোধিতা – দুইই ভেসে উঠছে। রাজধানীর সীমানাজুড়ে এখনও আন্দোলনের উত্তাপ। এই পরিস্থিতিতেই জি বাংলার পর্দায় আসছে ‘রিমলি’। এক কৃষক-কন্যার প্রতিবাদের কথা তুলে ধরবে এই ধারাবাহিক। কৃষকরাই আমাদের অন্নদাতা। অথচ তাদের গ্রাসাচ্ছাদন আজ সংকটে। কারণ, মহাজন তাদের ন্যায্য পারিশ্রমিক দেয় না। এই সংগ্রামের কাহিনি তুলে ধরবে নতুন ধারাবাহিক।
জি বাংলায় (Zee Bangla) শুরু হতে চলা নতুন ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, মহাজনের তরফ থেকে জানানো হচ্ছে, ধানের ন্যায্য দর কৃষকরা পাচ্ছে না। আর সেখানেই প্রতিবাদী হয়ে ওঠে রিমলি। ধান ঝাড়ার কাজ থামিয়ে ঘুরে দাঁড়িয়ে ন্যায্য অধিকারের দাবিতে ফুঁসে ওঠে সে। গত বছরও তারা ফসলের ন্যায্যমূল্য পায়নি, এই তথ্য জানিয়ে সে প্রশ্ন তোলে, সারাবছর মুখে রক্ত তুলে দেশের সকলের মুখে অন্ন জোগান দেয় যারা, তবে তাদের কেন এই দুর্দশা?
[আরও পড়ুন: সিনেমার আঙিনায় ‘ইস্কাবনের রানি’ উষসী রায়, সঙ্গী কাঞ্চন মল্লিক]
সর্বশেষ খবর
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই
-
ছেলের মাসপূর্তিতে উপহারের সম্ভার! খেলনা থেকে মিক্সার মেশিন, দেখিয়ে কী বললেন ইউটিউবার সুস্মিতা?