সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেড ইন কলকাতা’ হলেও বিক্রম চট্টোপাধ্যায়ের (Vikram Chatterjee) বুকে স্বপ্নের জাল পাতা। তাইতো রণবীরের ‘অ্যানিম্যাল’ সিনেমার হাতিয়ার দেখা গেল তাঁর হাতে। আর এই হাতিয়ার নিয়েই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে পারফর্ম করেছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক।

এবারের স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডকে বাংলার সবচেয়ে বড় বিয়েবাড়ি বলা হচ্ছে। ১০ মার্চ এটি সম্প্রচারিত হবে। আর সেখানেই বিক্রমের এই স্পেশাল পারফরম্যান্স দেখা যাবে। একেবারে ‘অ্যানিম্যাল’-এর রণবীরের মেজাজেই স্টেজে এন্ট্রি নেন অভিনেতা। তার পর বাংলা সিনেমার গানে নাচেন।
View this post on Instagram
[আরও পড়ুন: পেটে প্রচণ্ড ব্যথা, হাসপাতালে অর্জুন বিজলানি, কী হয়েছে অভিনেতার? ]
শুধু বিক্রম নন, ছোটপর্দায় জনপ্রিয় জুটিদেরও স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দেখা যাবে। কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেনরাও রয়েছেন স্টার পারফরমারদের তালিকায়। এছাড়াও থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, টোটা রায়চৌধুরী। শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ, প্রান্তিক ও সোনামণিদেরও দেখা যাবে। সুরে মঞ্চ মাতাবেন ইমন চক্রবর্তী ও বাবুল সুপ্রিয়।
নাচ, গানের এই ভরপুর আয়োজনের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন যিশু সেনগুপ্ত ও মনামী ঘোষ। অপরাজিতা আঢ্য, রুপাঞ্জনা মিত্র, জুন মালিয়াদেরও দেখা যাবে হাসি-মজার আসরে।
View this post on Instagram
[আরও পড়ুন: মায়া মাখানো শরীরে তুরস্কের গ্ল্যামার দুনিয়া কাঁপাচ্ছেন এই সুন্দরী, সদ্য ভারতেও এসেছিলেন]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ