সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নতুন বছরের পয়লা সপ্তাহেই বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় বড়সড় রদবদল। ‘পরিণীতা’ ধারাবাহিকটি গত কয়েকমাস ধরে লাগাতার শীর্ষে ছিল। অবশেষে তারা সেই স্থান হারাল। ‘পরিণীতা’কে সরিয়ে জি বাংলার অপর দুই ধারাবাহিক ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’ এল এক নম্বরে। এই সপ্তাহে যৌথভাবে তাদের প্রাপ্ত নম্বর ৭। প্রথমস্থান হারিয়ে এই সপ্তাহে ২ নম্বরে ‘পরিণীতা’। তারা পেয়েছে ৬.৯।
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও নিজেদের তৃতীয় স্থানে ধরে রেখেছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকটি। যদিও তাদের প্রাপ্ত নম্বর বেশ খানিকটা কমেছে (৫.৯)। এই সপ্তাহেও চতুর্থ স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। তারা পেয়েছে ৫.৮। পাঁচ নম্বরে দুই ধারাবাহিক- ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘গীতা এলএলবি’। দুই সিরিয়ালই পেয়েছে ৫.৫ নম্বর।
৫.৩ পেয়ে ষষ্ঠস্থানে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকটি। সাতে একসঙ্গে চার-চারটি ধারাবাহিক- ‘গৃহপ্রবেশ’, ‘চিরসখা’, ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘মিত্তির বাড়ি’। তারা পেয়েছে ৫.১ নম্বর। ৪.১ পেয়ে অষ্টমে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘রোশনাই’। নবম স্থানে ‘দুগ্গামণি ও ভাগমামা’ এবং দশমে রয়েছে ‘তুই আমার হিরো’। তারা পেয়েছে যথাক্রমে ৩.৬ ও ৩.৩ নম্বর। এইসপ্তাহের টিআরপি তালিকা থেকে ছিটকে গিয়েছে ‘শুভবিবাহ’, ‘আনন্দী’, ‘তেঁতুলপাতা’, ‘মিঠিঝোরা’,’দুই শালিক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলি।
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর