Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

পোশাক খুলে প্রতিবাদের মাশুল, ঘর থেকে বের করে দেওয়া হল শ্রী রেড্ডিকে

প্রতিবাদের জেরে বিপর্যস্ত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন।​

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০১৯, ০৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০১৯, ০৭:৫৭

options
link
পোশাক খুলে প্রতিবাদের মাশুল, ঘর থেকে বের করে দেওয়া হল শ্রী রেড্ডিকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাস্টিং কাউচের প্রতিবাদ করেছিলেন অভিনব ভঙ্গিতে। যে শরীর নিয়ে এত টানাটানি, এত লালসা, তাই-ই অনাবৃত করে তুলে ধরেছিলেন সমাজের সামনে। আসলে তা ছিল মেকি সভ্যতার মুখে থাপ্পড়। গোটা দেশে রীতিমতো শোরগোল পড়েছিল অভিনেত্রী শ্রী রেড্ডির টপলেস প্রতিবাদে। সে থাপ্পড় যে জোর লেগেছে তা ঘটনা পরম্পরায় স্পষ্ট। তবে অভিনেত্রীকে প্রতিবাদের মাশুল দিতে হচ্ছে ব্যক্তিগত জীবনেই। পোশাক খুলে প্রতিবাদের জেরে ঘর থেকে বের দেওয়া হল তাঁকে।

[  কাস্টিং কাউচের প্রতিবাদ, প্রকাশ্যে টপলেস হয়ে ধরনায় দক্ষিণী অভিনেত্রী ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হায়দরাবাদের অভিজাত জুবিলি হিলস এলাকায় তেলুগু ফিল্ম চেম্বার অফ কমার্স। গত শনিবার সেই অফিসের সামনে টপলেস হয়ে বসে পড়েন অভিনেত্রী। অভিযোগ জানান,উঠতি অভিনেত্রীদের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোষণ করা হয়। ভাল চরিত্র, খ্যাতি দেওয়ার নাম করে তাঁদের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হয়। এরপরও তাঁরা কাজ পান না। এভাবেই দীর্ঘদিন ধরে মহিলারা তেলুগু চলচ্চিত্র জগতে হেনস্তার শিকার হচ্ছেন। এর প্রতিবাদ করতে কাউকে তো এগিয়ে আসতেই হত। আর ফিল্ম চেম্বার অফ কমার্সের কর্তাদের কানে কথাটি তুলতে গেলে এই পদক্ষেপ নিতেই হত। সারা দেশের সংবাদমাধ্যম তুলে ধরে অভিনেত্রীর প্রতিবাদ।

[  ‘রাজি’র ট্রেলারে চমকে দিলেন গুপ্তচর আলিয়া ]

প্রতিবাদে অবস্থা বদলায়নি। তবে আঁতে ঘা লেগেছে। কেননা ইতিমধ্যেই অভিনেত্রীকে মোশন শিল্পীদের অ্যাসোসিয়েশন থেকে বরখাস্ত করা হয়েছে। এবার বাড়ি ছাড়ারও নোটিস পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সে খবর জানিয়ে অভিনেত্রী লিখেছেন, পোশাক খুলে প্রতিবাদ জানানোর পরই তাঁকে বাড়ি ছাড়ার কথা জানিয়ে দেওয়া হয়। বাড়ির মালিক আবার আইএএস অফিসার। শ্রী জানাচ্ছেন, বড় লোকেদের খেলা যে শুরু হয়ে গিয়েছে, এতেই তা প্রমাণিত হচ্ছে।

ব্যক্তিগত জীবনে যত হেনস্তার মুখেই পড়ুন না কেন, ইতিমধ্যেই অভিনেত্রীর প্রতিবাদ নিয়ে সরব হয়েছে সিনেদুনিয়া। কাস্টিং কাউচ যে ভূত নয়, তা যে ভারতে বহাল তবিয়তে বিদ্যমান, সেটাই যেন চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.