সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দা ছোট কিন্তু তারকামহিমা কোনও অংশে কম নয়। বিশেষ করে হিন্দি টেলিভিশনের নায়িকাদের ক্ষেত্রে তো একেবারেই নয়। জনপ্রিয়তার নিরিখে বড়পর্দার অনেক হিরোইনকেই টক্কর দিতে পারেন তাঁরা। আর পারেন খোলামেলা পোশাকের সৌজন্যে। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় এমন নজির কম নেই। স্বল্প বসনের কারণেই খবরের শিরোনামে উঠে এসেছেন নিয়া শর্মা থেকে শুরু করে সোনারিকা ভাদোরিয়ার মতো টেলিভিশন তারকারা। আর এই তালিকায় নয়া সংযোজন অনেরি ভজানি। জনপ্রিয় হিন্দি সিরিয়ার ‘বেহদ’-এর এই অন্যতম চরিত্র নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ধরা দিয়েছেন কেবলমাত্র অন্তর্বাস পরে।
[শাহরুখ তনয়ার এই পোশাকের দাম কত জানেন?]
[অজয়ের ‘বাদশাহো’র টিজারে ঘনিষ্ঠতায় পারদ চড়ালেন ইমরান-সানি]
সামনেই আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষেই নিজের মুক্ত মনের পরিচয় দিয়েছেন অনেরি। ক্যাপশনে লিখেছেন, ‘নিজের নিশ্বাসের উপর যখন নিজের অধিকার থাকে কেউ তোমার শান্তি ছিনিয়ে নিতে পারবে না! হ্যাপি যোগা ডে!’ অনেরির এই শান্তির বার্তাই শোরগোল ফেলেছে নেটদুনিয়ায়। হয়েছে বিস্তর সমালোচনা। নায়িকার বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে পিছপা হননি নেটিজেনরা। কয়েকজন অবশ্য নায়িকার পাশেই দাঁড়িয়েছেন। তাঁর এই সাহসী পোস্টের প্রশংসাও করেছেন।
অবশ্য এতকিছুর পরও নায়িকার ছবি স্বমহিমায় বর্তমান রয়েছে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। আর তাতে লাইকের সংখ্যা খুব শিগগিরিই ১২,০০০ পার হতে চলেছে।
[শাহরুখ-প্রিয়াঙ্কা কেমিস্ট্রিতে ভর করেই আসছে ‘ডন-থ্রি’]
সর্বশেষ খবর
-
ভারতীয় বায়ুসেনার অসামান্য বীরগাথা ‘অপারেশন সফেদ সাগর’, পড়ুন রিভিউ
-
শ্রুতি হাসানের মতো বিড়ালে অ্যালার্জি? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন
-
লালকেল্লা নয়, স্বাধীনতার মুহূর্তে তেরঙ্গা উত্তোলন কোথায় হয়েছিল জানেন? নেপথ্যে ঐতিহাসিক কারণ
-
নেতাজির নামে ‘কুকথা’য় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু! শিক্ষক-সহ ৫ অনুগামী গ্রেপ্তার কোচবিহারে
-
‘নেতাজিকে দেবজ্ঞানে পুজো করি’, দেশনায়কের অপমানে ক্ষমা চেয়েও তোপের মুখে অনন্ত মহারাজ