সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসি চেপে রাখা কঠিন হবে! তাও একবার চোখ রাখুন একেবারে নিচের ভিডিওয়!
আসলে, সেই পোস্টার মুক্তির সময় থেকেই তো দর্শককে চমকে চলেছেন আশুতোষ গোয়াড়িকর। তার পর মুক্তি পেল ছবির ট্রেলার, তা দেখেও হাসি চেপে রাখা মুশকিল হল!
সঙ্গে, মনে এসে জমা হল অনেকটা বিরক্তিও! এত খরচ করে, এত গবেষণার দাবি তুলে শেষ পর্যন্ত টিপিক্যাল বলিউড মার্কা ছবি তৈরি করলেন পরিচালক?

সেই সব তাও একরকম ছিল! কিন্তু এবার যখন মুক্তি পেল ছবির প্রথম গান, যা কি না হিসেব মতো আইটেমও, তা দেখে হাসি আর বিরক্তি- দুই সামলে রাখা যাচ্ছে না।
এ আর রহমানের গাওয়া ‘তু হ্যায়’ গানটিতে দেখা যাচ্ছে, কোনও এক উৎসবে মেতেছে মহেঞ্জোদড়ো। সেখানে যে পুরুষরা নাচবেন রাজকন্যা চানি ওরফে পূজা হেগড়ের সঙ্গে, তাঁরা চোখের দুই পাশে আর মুখে মেখেছেন লাল রং। পরেছেন শিংওয়ালা পাগড়ি। সেই দেখে, চানির কাছাকাছি পৌঁছনোর জন্য সরমন ওরফে হৃতিকও ছদ্মবেশ নিলেন। সবার চোখে ধুলো দিয়ে পৌঁছেও গেলেন চানির কাছে।
তার পর?

শুরু হল সেই ভয়াবহ হাস্যকর আইটেম! মশালের আলোয়, টলটলে জল উপচে ওঠা স্নানঘরে। যে স্নানঘরের ছবি আমরা অনেকবার দেখেছি ইতিহাস বইয়ের পাতায়!
শুধু স্নানঘরে নাচ-গান হবে কেন, সেই প্রশ্নটার উত্তর পাওয়া যাচ্ছে না।
আরও একটা ব্যাপারে চমকে দিচ্ছে এই আইটেম। যেখানে একেবারে শেষের দিকে দেখা যাচ্ছে, মহেঞ্জোদড়োর মানুষরা লাফ দিয়ে ভেসে থাকছেন হাওয়ায়; উড়ছেনও! বাকিরা অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে সেই উড়ন্ত মানুষদের দিকে।
বিশ্বাস না হলে চোখ রাখুন এই ভিডিওয়!
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক