Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

রুক্মিণীকে পাশে নিয়েই জন্মদিনের সেলিব্রেশনে দেব, দেখুন ভিডিও

জন্মদিনে দেবকে শুভেচ্ছা জানাতে চান? তাহলে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ১৪:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৮, ১৪:২৭

options
link
রুক্মিণীকে পাশে নিয়েই জন্মদিনের সেলিব্রেশনে দেব, দেখুন ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অগ্নিশপথ’ নিয়েই শুরু করেছিলেন টলিউডের যাত্রা। ওয়ান ফিল্ম ওয়ান্ডার হতে নয় ‘চ্যালেঞ্জ’ নিয়েই থাকতে এসেছিলেন ইন্ডাস্ট্রিতে। কখনও ‘পাগলু’ হয়েছেন, কখনও ‘রোমিও’, কখনও বা হয়েছেন ‘খোকাবাবু’। প্রত্যেকবারই দর্শকদের ভালবাসা পেয়েছেন। আর হয়েছেন দীপক অধিকারী থেকে দেব। বড়দিনটা বরাবরই স্পেশ্যাল থাকে বাংলার হার্টথ্রবের। এবারও তার ব্যতিক্রম হল না।  ক্রিসমাস ইভের রাত গড়াতেই শুরু হয়ে গেল সেলিব্রেশন।  তৈরিই ছিল কেক।  আগুন দিতেই জ্বলে উঠল আধুনিক মোমবাতি। সকলে গেয়ে উঠলেন জন্মদিনের গান। আবদার মিটিয়ে হাসিমুখে কেক কাটলেন দেব। খাইয়ে দিলেন প্রিয়জনদের। যাঁদের মধ্যে অবশ্যই শামিল ছিলেন রুক্মিণী মৈত্র। একটু কেক সুপারস্টারকে খাইয়ে দিলেন তিনিও।

Advertisement

[রাজকুমার রাওয়ের এই ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিং হল রাষ্ট্রপতি ভবনে]

এ জন্মদিনটা একটু বেশিই স্পেশ্যাল দেবের কাছে। একদিকে প্রযোজনার ‘ককপিট’-এ চড়ে বসেছেন নায়ক, অন্যদিকে রয়েছে ‘আমাজন অভিযান’। জন্মদিনের ঠিক আগেই মুক্তি পেয়েছে বিগ বাজেটের এই ছবি। শংকর হিসেবে ফের বাজিমাত করেছেন দেব। ছবিও চলছে রমরমিয়ে। টানা উইকএন্ড অনেকেই প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দেবের এই নয়া অভিযানের সাক্ষী হতে।

[বাল্মিকী সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, ক্ষমা চাইলেন শিল্পা]

জন্মদিনে শুভেচ্ছা অনেক পেয়েছেন। আরও পাচ্ছেন। তবে অনুরাগীদের রিটার্ন গিফট দিতে ভোলেননি দেব। এই ফাঁকেই প্রকাশ করেছেন নতুন ছবি ‘কবীর’-এর প্রথম ঝলক। যাতে তাঁর সঙ্গীনি রুক্মিণীই।

তবে এ পোস্টারে রয়েছে আরও একটু টুইস্ট। ছবির প্রথম ঝলক দেখতে গেলে আপনাকে ক্লিক করতে হবে http://deventertainment.info -তে। সেখানে গিয়ে একটি অপশনে আপনার নাম ও জেন্ডার জানতে চাওয়া হবে। তা পূরণ করে দিলেই মিলবে দেবের নতুন ছবির পোস্টার। আর একটি বার্তা। যা থাকবে কেবল আপনার জন্য। আর এভাবে আপনিও নিজে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন নিজের সুপারস্টারকে।

[বড়দিন মাতাতে এবার আসরে ‘টপলেস’ পুনম]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.