সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষ মানুষের মেজাজ সাধারণত রগচটাই হয়! খুব রেগে গেলে গায়ে হাত তোলা আর এমন কী ব্যাপার!

তা না হয় বোঝা গেল! কিন্তু, সবার সামনেই নুসরতের গালে কেন সপাটে আছড়ে পড়ল দেবের হাতের পাঞ্জা?

রাগ তো হওয়ারই কথা! একে বাবা তাড়িয়ে দিয়েছেন বাড়ি থেকে। তার উপর গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রেনটাও হয়েছে হাতছাড়া! কোনও মতে যখন সিউড়ি পৌঁছনোর চেষ্টা করছেন নায়ক, তখন ভরসা বলতে এক মাতাল অটোওয়ালা! এরকম অবস্থায় কেউ যদি টালবাহানা জোড়ে, হাত ওঠা কি খুব দোষের ব্যাপার?

সে বিচারের দায় সমাজের। আমরা শুধু জানি, রাজীব কুমারের নতুন ছবি ‘লাভ এক্সপ্রেস’-এর চিত্রনাট্যে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা!

ছবির কাহিনি বলছে এমন এক গৃহকর্তার কথা, যিনি ভুলের সীমা ১০০টি পেরিয়ে গেলেই পরিবারের সদস্যদের বের করে দেন বাড়ি থেকে। সেই দোষেই বাড়ি ছাড়তে হয় দেবকে। তার পর বাকিটা লাল আর নীলের গল্প। দুই রঙের পথের মধ্যে দেখা হওয়া এবং বাকিটুকু রঙিন হয়ে ওঠা!

সেই রোম্যান্সের কয়েক ঝলক দেখে নিন নিচের এই ভিডিওয়।
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে