সংবাদ প্রতিদিন ডিজিটাল: বলিপাড়ার খান হিরো না হলেও নিঃসন্দেহে খান-জমানায় তিনিই একমাত্র কুশলী অভিনেতা৷ যেমন স্বচ্ছন্দ তিনি অভিনয়ে, তেমনই স্বচ্ছ তাঁর বক্তব্য৷ তিনি ইরফান খান৷ সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ও দিল্লির সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কিছু বলার আর্জি জানিয়েছেন তিনি৷
বরাবরই তিনি স্পষ্টবাক৷ অন্যান্য নায়কদের মতো নিজের ইমেজ বাঁচিয়ে, হিসেব নিকেশ করে কথা বলেন না৷ যেটা ভাল মনে করেন তা বলে ফেলেন বরাবর৷ এ কারণে ইসলাম ধর্ম নিয়ে কথা বলতেও যেমন তাঁর বাধেনি, তেমন বাংলাদেশে হামলার পর সন্ত্রাসীদের সমালোচনা করতেও তিনি পিছপা হননি৷ সে নিয়ে তাঁকে কম সমালোচনা শুনতে হয় না, কিন্তু তিনি এরকমই৷ সেই ইরফান খান কেন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করতে চাইছেন?
Desh ka ek aam nagrik hoon. Aap se kuch sawaal pochnay the. Can I meet you @PMOIndia ?
— Irrfan Madaari (@irrfan_k) July 16, 2016
পরপর টুইটে দেশের প্রধানমন্ত্রী থেকে অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি৷ কিন্তু কী এমন দরকার পড়ল যে এঁদের সঙ্গে দেখা করতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হল তাঁকে? নিজের উদ্যোগেই তিনি তো তাঁর কথা জানাতে পারতেন৷ তা না করে এই উপায় নিয়েছেন বলেই নানা জল্পনা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়৷ নেটিজেনদের ধারণা, এমন কিছু তিনি বলতে চাইছেন যে বিষয়টি প্রকাশ্যে আসা উচিত৷ সম্প্রতি সিনে ইন্ডাস্ট্রিতে পাইরেসি সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন ইরফান৷ জানিয়েছিলেন, এতবড় একটা সমস্যা নিয়ে সকলে একসাথে লড়াই করছেন না কেন. অনেকের ধারণা, সেই বিষয়টিকেই এবার সরকারি স্তরে পৌঁছে দিতে এই উদ্যোগ ইরফানের৷ আবার দেশের রাস্তায় গর্ত থাকা ফলে দুর্ঘটনায় পড়ে মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেতা৷ কেউ কেউ মনে করছেন এই বিষয়টিও সবার সামনেই সরকার ও দেশের প্রথম সারির নেতাদের গোচরে আনতে চান তিনি৷ ইরফান এখানে তাঁর সেলিব্রিটি স্টেটাসকে পাত্তাই দেননি৷ নিজেকে একজন আম-নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন৷ তাহলে কি একজন আম আদমি দেশের শীর্ষ নেতাদের দেখা পেতে পারবেন নাকি পারবেন না- সে উত্তরই খুঁজছেন ইরফান, আপাতত এ নিয়ে নানা মহলে নানা জল্পনা৷
Desh ka ek aam nagrik hoon. Aap se kuch sawaal pochnay the. Can I meet you @ArvindKejriwal?
— Irrfan Madaari (@irrfan_k) July 16, 2016
Desh ka ek aam nagrik hoon. Aap se kuch sawaal pochnay the. Can I meet you @OfficeofRG?
— Irrfan Madaari (@irrfan_k) July 16, 2016
সর্বশেষ খবর
-
রাতে বাড়িতে ঢোকা, জোর করে পোশাক খুলে দেওয়া ধর্ষণের চেষ্টা নয়! রায় হাই কোর্টের
-
নির্বাসিত ২ ক্রিকেটারকে পুরস্কার কেন? তদন্তের দাবিতে সরব বিধায়ক, পালটা সিএবি সচিবের
-
‘বিগ বস বাংলা’এ রোজ এক জ্যাকেটে তাপসকন্যা সোহিনী, হৃদয়বিদারক গল্প বললেন মা নন্দিনী
-
পুজোর মুখে নতুন বাড়ি? জেনে নিন বাস্তুমতে গৃহপ্রবেশের সঠিক সময় ও নিয়ম
-
রাস্তায় বসেছিল গরু, ঝাপিয়ে পড়ে টাটা সুমোয় তুলে নিল দুই ব্যক্তি, তারপর…