সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আপনার কাজ শংসাপত্র দেওয়া, কাটাছেঁড়া করা নয়”-এই ভাষাতেই শুক্রবার সিবিএফসি প্রধান পহলাজ নিহলানিকে বিঁধলেন বম্বে হাই কোর্টের বিচারপতি৷
বেশ কয়েকদিন ধরেই উড়তা পাঞ্জাব বিতর্কে সরগরম দেশের রাজনীতি৷ ছবিতে ৮৯ কাটছাঁটের দাবি করা হয়েছিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর পক্ষ থেকে৷ এর বিরুদ্ধে বম্বে হাই কোর্টে যান ছবির প্রযোজকরা৷ শুধু তাই নয়, প্রবল বাক-বিতন্ডাতেও জড়িয়ে পড়েন ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কাশ্যপ ও পহলাজ নিহলানি৷
আপ-এর থেকে টাকা নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন অনুরাগ, অভিযোগ করেন পহলাজ৷ প্রমাণ না করতে পারলে পহলাজকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন অনুরাগ৷ এরই মাঝে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল মন্তব্য করেন, বিজেপি ও পাঞ্জাবের অকালি দলের পরোক্ষ মদতেই এই সমস্ত করছেন পহলাজ৷ এই বিতর্কে ‘উড়তা পাঞ্জাব’ টিমের পাশেই দাঁড়িয়েছে গোটা বলিউড৷
এ দিন বম্বে হাই কোর্টের বিচারপতি সিবিএফসি প্রধানকে বলেন, আপনি ছবিটিকে ‘রেডিমেড পাবলিসিটি’ দিচ্ছেন৷ ওদের প্রচার খরচের আর দরকার নেই৷ আপনি দেখতে না চাইলে, রিমোট তো হাতে থাকছেই৷ ছবির প্রযোজকরা এদিন একটি মাত্র দৃশ্য বাদ দিতেই সম্মত হন৷ আর ছবিতে কোনও পরিবর্তন আনতে রাজি তাঁরা নন বলেই জানা গিয়েছে আদালত সূত্রে৷ আপাতত আগামী শুনানির দিন ১৩ জুন স্থির করেছে বম্বে হাই কোর্ট৷
সর্বশেষ খবর
-
একসময় সুযোগই ছিল না খেলার, রাগবি দলে বাংলার মুখ সেই সন্ধ্যা
-
লালকেল্লা নয়, বিস্ফোরণে মন্দির ওড়ানোর ছক ছিল বোমারু নবির, শেষ মুহূর্তে ষড়যন্ত্রে বদল কেন?
-
বেনিয়ম, দুর্নীতির অভিযোগ! জম্মু ও কাশ্মীর-সহ ২ রাজ্য সংস্থার মনোনয়ন বাতিল বিসিসিআইয়ের
-
আঠারোর নিচে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তা সামলাবেন কী করে? নতুন এসওপি তৈরির পথে রাজ্য
-
‘আমি আর ওঁদের কষ্ট…,’ অবসর নিচ্ছেন অমিতাভ? বিগ বির পোস্টে মন খারাপের বার্তা