সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো দিল্লির নয়া বাজারে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির৷ জখম হয়েছেন আরও পাঁচজন৷ মঙ্গলবার সকালে আচমকাই বিস্ফোরণ ঘটে এই ঘিঞ্জি বাজার এলাকায়৷
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাজির বাজার থেকেই এই বিস্ফোরণ ঘটেছে৷ উদ্ধারকাজ চলছে জোর কদমে৷ আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে৷ বিস্ফোরণের মাত্রা তীব্র ছিল না, তবে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷ বিশেষত দীপাবলির সময় এই বিস্ফোরণ নেহাত দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও পরিকল্পনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ আর তাই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর স্কোয়াড৷
#SpotVisuals : 1 dead in an explosion in Naya Bazar; Anti terror wing and special cell at the spot; investigation underway pic.twitter.com/jxVoZ5TpR9
— ANI (@ANI_news) October 25, 2016
সর্বশেষ খবর
-
বিয়ের পর প্রাক্তন কিরণের সঙ্গে ক্লিনিকে আমির, অঝোরে কান্না ছেলে আজাদের, ভাইরাল ভিডিও
-
‘ইন্ডিপেন্ডেন্স ডে শব্দটি ডিকশনারি থেকে সরানো উচিত’, স্বাধীনতা দিবসে কেন একথা বললেন শান্তনু ঠাকুর?
-
যুদ্ধের ৫ মাস পার, নেই খাবার, জল! ট্রাম্পের ‘খেলা’য় সাগরে বিপন্ন মার্কিন সেনাদের জীবন
-
বিস্মৃতির আড়ালে দুবরাজপুরের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, ফলকের দাবিতে সরব স্থানীয়রা
-
স্বাধীনতা দিবসে মর্মান্তিক দুর্ঘটনা, দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে গাড়ি উলটে মৃত ২