সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ করতে গিয়ে অপহৃত ১০ শ্রমিক। অসম-অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) সীমানায় কয়লা খনিতে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। পুলিশের অনুমান, স্থানীয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরাই ওই শ্রমিকদের অপহরণ করেছে।
অসম (Assam) পুলিশ সূত্রে খবর, ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড আর ইউনাইটেড লিবারেশন ফ্রন্টের অসম ইন্ডিপেন্ডেন্ট- দুই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জঙ্গিরাই ১০ শ্রমিককে অপহরণ করে নিয়ে গিয়েছে। আপাতত শ্রমিকদের খুঁজে বের করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। তবে এখনও অপহৃত শ্রমিকদের খোঁজ মেলেনি। তাঁদের বিনিময়ে কোনও মুক্তিপণের দাবিও করেনি জঙ্গিরা।
জানা গিয়েছে, অসম সীমানার কাছে অরুণাচলের চাংলাং জেলার ফিনবোরো কয়লা খনিতে কাজ করতে গিয়েছিলেন ১৪ জন শ্রমিক। শনিবার রাতে তাঁরা কাজম করছিলেন, সেই সময়েই হাজির হয় বন্দুকধারী সাত জঙ্গি। মাথায় বন্দুক ঠেকিয়ে সকলকে নিয়ে যাওয়া হয় প্রত্যন্ত গ্রামে। তবে কোনওমতে প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসেন চার শ্রমিক। এখনও জঙ্গিদের ডেরাতেই আটকে রয়েছেন বাকি ১০ জন।
[আরও পড়ুন: নাড্ডাই ভরসা, লোকসভা ভোটের আগে মেয়াদ বাড়ল বিজেপি সর্বভারতীয় সভাপতির]
অসম পুলিশের তরফে জানানো হয়েছে, “এই ঘটনার তদন্ত করছে অরুণাচল প্রদেশ। আমরাও সমস্ত রকম সহযোগিতা করছি। অপহৃতদের মধ্যে রয়েছেন অসমের বাসিন্দারাও।” অরুণাচল প্রদেশ পুলিশের দাবি, অতিরিক্ত বাহিনী কাজে লাগিয়ে ওই শ্রমিকদের খোঁজার চেষ্টা চলছে। তবে এখনও আলোর দিশা মেলেনি। পুলিশের মতে, কয়েকদিন আগেও এইভাবে অপহরণ করা হয়েছিল শ্রমিকদের। তবে পরে জঙ্গিরা তাদের ফিরিয়ে দেয়। উল্লেখ্য, বছর দেড়েক আগে অরুণাচল প্রদেশের চিন সীমান্তে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ১৯ শ্রমিক। এবারের জঙ্গিদের নেপথ্যেও চিনের মদত রয়েছে কিনা, উঠছে প্রশ্ন।
[আরও পড়ুন: ‘আয়েগা তো মোদি হি, জানে অন্য দেশগুলোও’, লোকসভার আগে প্রত্যয়ী প্রধানমন্ত্রী]
সর্বশেষ খবর
-
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ‘গতিদানব’ গাড়ির! ঘটনাস্থলেই মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
-
‘ভিলেন’ নরম মাটি, ফরাক্কার ধসে এখনও ব্যাহত রেল যোগাযোগ
-
খাস কলকাতায় সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের, কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক