সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে ১০টি অজানা তথ্য পড়ুন এই প্রতিবেদনে-
১. ১৯৯৮ সালে ২৬ বছর বয়সে গোরখপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জেতেন যোগী আদিত্যনাথ৷ তিনিই ১২তম লোকসভার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন৷ গোরখপুর থেকে ৫ বার সাংসদ হয়েছেন যোগী আদিত্যনাথ৷
২. ২০১৪ লোকসভা ভোটে প্রায় ১,৪২,৩০৯ ভোটে যেতেন তিনি৷ নিজের নির্বাচনী কেন্দ্রে তাঁর চেয়ে জনপ্রিয় অন্য কোনও নেতা নেই৷
सामाजिक समता,भाईचारा एवं सद्भाव के प्रतीक रंगो का पर्व होली सभी के व्यक्तिगत,सामाजिक एवं आध्यात्मिक जीवन में सुख,शान्ति,समृद्धि प्रदान करें. pic.twitter.com/FJKSXLeWbd
— Yogi Adityanath (@yogi_adityanath) March 13, 2017
৩. নানা সময় নানা বিতর্কিত মন্তব্যের জন্য তিনি শিরোনামে এসেছেন৷ হিন্দু মহাসভার প্রেসিডেন্ট মহন্ত অবৈদ্যনাথের স্থলাভিষিক্ত হন যোগী আদিত্যনাথ৷
৪. তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, অন্য ধর্মের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করাই তাঁর মূল লক্ষ্য৷
सांसद श्री @yogi_adityanath ने देवरिया की पथरदेवा विधानसभा से भाजपा प्रत्याशी श्री सूर्य प्रताप शाही के समर्थन में जनसभा को संबोधित किया। pic.twitter.com/VlUBoGRhny
— BJP Uttar Pradesh (@BJP4UP) February 28, 2017
[জল্পনা শেষ, উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ]
৫. ২০০৫-এ একটি জনসভায় তিনি বলেন, উত্তরপ্রদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত না করা পর্যন্ত আমি শান্ত হব না৷” এরকম বিতর্কিত মন্তব্যের পরেও তাঁর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে৷
৬. যোগী আদিত্যনাথের আসল নাম অজয় সিং৷ সন্ন্যাসী হওয়ার পর তিনি নাম পাল্টান৷ তাঁর বিএসসি ডিগ্রি রয়েছে৷ সংসদে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে একাধিকবার সরব হয়েছেন৷
৭. ২০০৭-এ গোরখপুর দাঙ্গার সময় তাঁকে জেলে যেতে হয়৷
सांसद श्री @yogi_adityanath ने गोरखपुर की पिपराइच विधानसभा और कैम्पियरगंज विधानसभा क्षेत्र के सरहरी व महावनखोर में जनसभाओं को संबोधित किया। pic.twitter.com/uFKTa5YMgo
— BJP Uttar Pradesh (@BJP4UP) February 26, 2017
৮. এই বিজেপি সাংসদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ঝুলে রয়েছে৷ দাঙ্গায় ইন্ধন জোগানো, নিজের কাছে বেআইনি অস্ত্র রাখার মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷
৯. উত্তরপ্রদেশের যুবকদের নিয়ে যোগী আদিত্যনাথ তৈরি করেছেন ‘হিন্দু যুব বাহিনী’৷ তবে ওই সংগঠনের বিরুদ্ধেও আইন নিজেদের হাতে তুলে নেওয়ার মতো অভিযোগ রয়েছে৷
১০. তবে বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক সবসময় মধুর থাকেনি৷
सांसद श्री @yogi_adityanath ने दरियाबाद विधानसभा के टिकैतनगर में जनसभा को संबोधित किया। #Vote4BJP pic.twitter.com/uDTzZs8ldy
— BJP Uttar Pradesh (@BJP4UP) February 13, 2017
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়