সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডন্যাপ না হয়েও অপহরণের গল্প তৈরি করে ফেলেছে এক বছর দশেকের মেয়ে৷ অদ্ভূত শোনালেও ঘটনাটা সত্যি৷ মিরাটের সাহারানপুরে এমনই ঘটনায় বিস্মিত পুলিশ৷
মা বাবার বকুনি থেকে বাঁচতেই পঞ্চম শ্রেণির এই নাবালিকা এমন গল্প তৈরি করেছে৷ শনিবার রাতে মা বাবার অনুমতি ছাড়া এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল সে৷ সন্ধেবেলায় বেশ খানিকক্ষণ তাকে বাড়িতে না পেয়ে পুলিশের দারস্থ হন তার অভিভাবকরা৷ পুলিশ কোন পদক্ষেপ নেওয়ার আগেই নিজেই বাড়ি ফিরে আসে মেয়েটি৷ মা বাবা তার কাছ থেকে জানতে চাওয়ায় সে দাবি করে, বাড়ির সামনে থেকে ৪ জন অপরিচিত ব্যক্তি তাকে অপহরণ করে এবং তাদের চোখে ধুলো দিয়েই সে পালিয়ে আসে৷ পুলিশের প্রশ্নের মুখে মেয়েটি জানায়, তাকে একটি অচেনা জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু প্রশ্ন যত বাড়তে থাকে অসঙ্গতিও লক্ষ্য করা যায় তার বয়ানে৷ পুলিশের অনুমান, আদতে এমন কোনও ঘটনাই ঘটেনি৷
খোঁজ চালিয়ে জন্মদিনের পার্টির কথা জানতে পেরে সেই বন্ধুর বাবা মা’র সঙ্গে যোগাযোগ করে পুলিশ নিশ্চিত হয়ে যায় অভিভাবকদের শাস্তির হাত থেকে রেহাই পেতেই এরকম একটি গল্প তৈরি করেছে সেই নাবালিকা৷ জানা যাচ্ছে, জন্মদিনের পার্টিতে ওই মেয়েটির ছবিও পাওয়া গেছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ